ম্যাকডোনাল্ড’স: চাইলেন কফি, মিলল এক কাপ টয়লেট ক্লিনিং সলিউশন
দ্য ওয়াল ব্যুরো: কানাডার লেথব্রিজ থেকে একটি বাস্কেটবল টুর্নামেন্ট দেখে ফিরছিলেন সারা ডগলাস নামের এক মহিলা। সঙ্গে ছিল তাঁর ছেলে। ফেরার পথেই কফি খেতে ঢোকেন ম্যাকডোনাল্ড’সের একটি স্টোরে। অর্ডার করেন একটি কফি ল্যাট। টেবিলে কাপ আসতেই চুমুক দিয়েই
শেষ আপডেট: 3 August 2018 06:37
দ্য ওয়াল ব্যুরো: কানাডার লেথব্রিজ থেকে একটি বাস্কেটবল টুর্নামেন্ট দেখে ফিরছিলেন সারা ডগলাস নামের এক মহিলা। সঙ্গে ছিল তাঁর ছেলে। ফেরার পথেই কফি খেতে ঢোকেন ম্যাকডোনাল্ড’সের একটি স্টোরে। অর্ডার করেন একটি কফি ল্যাট। টেবিলে কাপ আসতেই চুমুক দিয়েই দ্বিতীয়বার মা হতে চলা সারা বুঝতে পারেন এটা আর যাই হোক কফি নয়। বিষাক্ত, তেতো। কাউন্টারে গিয়ে অভিযোগ জানাতেই পরিষ্কার হয় বিষয়টি।
[caption id="attachment_24079" align="alignnone" width="960"]

সারা ডগলাস[/caption]
দেখা যায় কফির বদলে এক কাপ টয়লেট ক্লিনিং সলিউশন পরিবেশন করা হয়েছে সারাকে। অন্তঃসত্ত্বা সারার কাছে ক্ষমা চায় ম্যাকডোলান্ড’স কর্তৃপক্ষ। সংস্থার তরফে ডান ব্রাউন জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটি যে একেবারেই অনভিপ্রেত তাও জানান তিনি। কিন্তু ম্যকডোনাল্ড’স-এর মতো দুনিয়া জোড়া খ্যাতি সম্পন্ন একটি ব্র্যান্ড কীভাবে এমন কাজ করল সেই নিয়েই উঠছে প্রশ্ন।
এরপর চিকিৎসকের কাছে গিয়েছিলেন সারা। জানা গিয়েছে, তিনি জানিয়েছেন সারার গর্ভের সন্তান সুস্থ রয়েছে।