Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কাবুলে বিদ্যুৎ বন্ধ, অন্ধকারে ডুবে আছে আফগানিস্তানের একাংশ, বকেয়া মেটায়নি তালিবান

দ্য ওয়াল ব্যুরোঃ রাজধানী কাবুল-সহ আফগানিস্তানের (Afghanistan) একাংশ ডুবে আছে অন্ধকারে। বিদ্যুৎ সরবরাহ সেখানে বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, তালিবান সরকার বিদ্যুতের বকেয়া বিল মেটাতে পারেনি, তাই বন্ধ করা হয়েছে বিদ্যুৎ। আগামী দিনে সমস্যা আরও তীব

কাবুলে বিদ্যুৎ বন্ধ, অন্ধকারে ডুবে আছে আফগানিস্তানের একাংশ, বকেয়া মেটায়নি তালিবান

শেষ আপডেট: 14 October 2021 06:25

দ্য ওয়াল ব্যুরোঃ রাজধানী কাবুল-সহ আফগানিস্তানের (Afghanistan) একাংশ ডুবে আছে অন্ধকারে। বিদ্যুৎ সরবরাহ সেখানে বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, তালিবান সরকার বিদ্যুতের বকেয়া বিল মেটাতে পারেনি, তাই বন্ধ করা হয়েছে বিদ্যুৎ। আগামী দিনে সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি মেডিকেল কলেজে শূন্যপদ পূরণের উদ্যোগ নিচ্ছে কেন্দ্র বুধবার আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উজবেকিস্তান থেকে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ এবং কাবুলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে। আফগানিস্তান সূত্রের খবর, বিদ্যুতের যে বকেয়া বিল জমা হয়েছে তালিবান সরকারের কাছে, তার পরিমাণ প্রায় ৬২ বিলিয়ন মার্কিন ডলার। এই বিল মেটাতে পারছে না তালিবান। সদ্য দেশের ক্ষমতা দখল করেছে তারা। এর মধ্যে এত বিল মেটানো সম্ভব হচ্ছে না। এমনিতেই সে দেশের রাজনৈতিক ভাঁড়ার শূন্য। তাই ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সরকারের তরফে অবশ্য এই বকেয়ার কথা স্বীকার করা হয়নি। বলা হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণ প্রযুক্তিগত ত্রুটি। যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রুটি ঠিক করার চেষ্টা চালাচ্ছে তালিবান সরকার। যদিও আফগানিস্তানের একাধিক মিডিয়া রিপোর্ট সরকারের বকেয়ার প্রসঙ্গ তুলে ধরে আরও বড় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা প্রকাশ করেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```