Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গির অরণ্যে সিংহের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, সুখবর শোনালেন নরেন্দ্র মোদী

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে একের পর এক খারাপ খবরের মধ্যেই সুখবর শোনালেন প্রধানমন্ত্রী। গুজরাতের গির অরণ্যে এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে। বেড়েছে তাদের ব্যাপ্তিও। টুইট করে দেশবাসীকে এই দুই সুখবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হয়

গির অরণ্যে সিংহের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, সুখবর শোনালেন নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 9 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে একের পর এক খারাপ খবরের মধ্যেই সুখবর শোনালেন প্রধানমন্ত্রী। গুজরাতের গির অরণ্যে এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে। বেড়েছে তাদের ব্যাপ্তিও। টুইট করে দেশবাসীকে এই দুই সুখবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হয়, গির অরণ্যই বিশ্বের এশিয়াটিক লায়নের শেষ আবাসস্থল। গুজরাত সরকারের বন দফতর জানিয়েছে, গত পাঁচ বছরে সেখানে প্রায় ২৯ শতাংশ বেড়েছে সিংহের সংখ্যা। এখন রয়েছে ৬৭৪টি। সিংহের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করার জন্য গুজরাতবাসীকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বুধবার রাতে গির অরণ্যের সিংহদের চারটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, "দুটো দারুণ সুখবর। গির অরণ্যে ঐতিহ্যবাহী এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে প্রায় ২৯%। একই সঙ্গে ভৌগোলিকভাবে তাদের ব্যাপ্তির এলাকাও ৩৬% বেড়েছে। এই দারুণ কৃতিত্ব অর্জনের জন্য গুজরাতের মানুষ ও যাঁরা চেষ্টা চালিয়ে গিয়েছেন, তাঁদের ধন্যবাদ।" https://twitter.com/narendramodi/status/1270687817862004736 গুজরাত বন দফতর জানিয়েছে, চলতি মাসের ৫ ও ৬ তারিখে পূর্ণ‌িমার সময়ে গণনা করা হয়। করোনা ভাইরাস লকডাউনের কারণে, মে মাসে গণনার কথা থাকলেও তা করা যায়নি বলে জানিয়েছে বন দফতর। সেখানে ২০১৫ সালে সিংব ছিল ৫২৩। সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭৪। এর মধ্যে ১৫৯টি পুরুষ, ২৬২টি স্ত্রী। এছাড়াও ১৩৮টি শাবকের সন্ধান পাওয়া গিয়েছে।

```