Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতায় দুই গুন্ডাবাহিনীর সংঘর্ষ, থামাতে গিয়ে গুলির মুখে ইকবালপুরের পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতী সংঘর্ষ থামাতে গিয়ে গুলি পুলিশকে লক্ষ্য করেই! খাস কলকাতায় রবিবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ইকবালপুরের এই কাণ্ডে আহত হয়েছেন সঞ্জয় পাণ্ডা নামের এক পুলিশকর্মী। চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র

কলকাতায় দুই গুন্ডাবাহিনীর সংঘর্ষ, থামাতে গিয়ে গুলির মুখে ইকবালপুরের পুলিশকর্মী

শেষ আপডেট: 28 June 2021 06:36

দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতী সংঘর্ষ থামাতে গিয়ে গুলি পুলিশকে লক্ষ্য করেই! খাস কলকাতায় রবিবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ইকবালপুরের এই কাণ্ডে আহত হয়েছেন সঞ্জয় পাণ্ডা নামের এক পুলিশকর্মী। চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা তদন্তে নেমেছেন। অভিযুক্তদের থেকে উদ্ধার করা হয়েছে ৭ এমএম পিস্তল। ধৃতদের জেরা করা হচ্ছে। জানা গেছে, রবিবার রাত ২টো নাগাদ দুই স্থানীয় দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় ইকবালপুরের ৯০ নম্বর সুধীর বোস রোডে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একদিকে ছিল দুষ্কৃতী ইমরানের দল আর অন্যদিকে ইডলি ভিকির লোকজন। দুপক্ষই বহু দিন ধরে এলাকায় উৎপাত করছে। গতকাল রাতে প্রথমে লাঠি মেরে, ইট ছোড়াছুড়ি করে সংঘর্ষের সূত্রপাত হয় দুপক্ষের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ইকবালপুর থানার পুলিশ। কিন্তু সংঘর্ষের মাঝে পড়ে গুলি এসে লাগে পুলিশকর্মীর গায়ে। অভিযোগ, সঞ্জয় পাণ্ডা নামের ওই পুলিশকর্মীকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। যদিও গুলিটি সরাসরি তাঁর গায়ে লাগেনি, ফলে বড় বিপদ ঘটেনি তাঁর। কিন্তু দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, তনভীর আলম, মহম্মদ ইমরান, মহম্মদ জাহির ও ফরিদ আলম নামের চার গুন্ডাকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়। উদ্ধার হয়েছে পিস্তল। এছাড়াও এফআইআরে আরও বেশ কয়েকজনের নাম রয়েছে, তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকাল থেকে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

```