Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জয়নগরকাণ্ডের মূল অভিযুক্ত নাসিরের পরিচয় জানতে পারল পুলিশ, ফাঁসানোর দাবি পরিবারের

প্রাথমিকভাবে তদন্তে নেমে নাসিরের বিষয়ে তেমন কোনও তথ্য পাচ্ছিল না পুলিশ। অবশেষে জয়নগরকাণ্ডের ‘মূল মাথা’ নাসির আদতে কে, সেই তথ্য মিলেছে বলেই পুলিশ সূত্রের খবর। 

জয়নগরকাণ্ডের মূল অভিযুক্ত নাসিরের পরিচয় জানতে পারল পুলিশ, ফাঁসানোর দাবি পরিবারের

শেষ আপডেট: 15 November 2023 20:28

দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ জটিল হচ্ছে জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্যুর রহস্য। ইতিমধ্যে ধৃত শাহরুল শেখের বয়ানে উঠে এসেছে নাসিরের নাম। আর এই নাসিরই জয়নগরকাণ্ডের মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। কারণ পুলিশি জেরায় শাহরুল দাবি করেছেন, নাসিরই সইফুদ্দিনকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাথমিকভাবে তদন্তে নেমে নাসিরের বিষয়ে তেমন কোনও তথ্য পাচ্ছিল না পুলিশ। অবশেষে জয়নগরকাণ্ডের ‘মূল মাথা’ নাসির আদতে কে, সেই তথ্য মিলেছে বলেই পুলিশ সূত্রের খবর। 
 
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসিরের পুরো নাম নাসির হালদার। মন্দিরবাজার থানার টেকপাঁজা গ্রামের বাসিন্দা তিনি। মূলত কলকাতায় পুরনো জিনিসপত্র কেনা-বেচার কাজ করেন তিনি এমনটাই জেরায় জানিয়েছে শাহরুল। 

জয়নগরের তৃণমূল নেতা খুনের পর থেকেই নাসিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে জয়নগরের ঘটনার সঙ্গে নাসিরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার। ইচ্ছে করেই নাসিরকে ফাঁসানো হচ্ছে বলে দাবি তাঁদের। 
 

সোমবার সকালে ভোর ৫ টা নাগাদ নামাজ পড়তে যাওয়ার সময়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। চার-পাঁচজন দুষ্কৃতী দুটি বাইকে করে এসে পিছন থেকে গুলি করে তাঁকে। এরপর পালানোর সময়ে দুই অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয় মানুষ। তাদের মধ্যে গণপিটুনিতে মৃত্যু হয় সাহাবুদ্দিন শেখের। 
খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার শাহরুলকে গ্রেফতার করে। আর এই শাহরুলের থেকেই সমগ্র কর্মকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে নাসিরের নাম জানতে পারে পুলিশ। 

মঙ্গলবার বারুইপুর আদালত থেকে বেরনোর সময়ও শাহরুলের মুখে নাসিরের নাম শোনা যায়। কিন্তু কে এই  নাসির? সেই নিয়ে পুলিশের কাছে স্পষ্ট তথ্য ছিল না। শাহরুলের বয়ান অনুযায়ী, নাসির সহ বাকি অভিযুক্তদের নাকি একাধিকবার ফৌজদারি মামলায় ফাঁসিয়ে ছিলেন জয়নগরের মৃত ওই তৃণমূল নেতা। এমনকী মাঝেমধ্যেই ফাঁসানোর হুমকিও দেওয়া হত। এই কারণেই চাপা রাগ থেকেই সইফুদ্দিনের উপর আক্রমণ হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।


```