Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মোদী যেন এখনও গুজরাতের মুখ্যমন্ত্রী, ভোট-প্রচারে আজ চার সভা প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: সাড়ে আট বছর তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু নিজের রাজ্য গুজরাতের চলতি বিধানসভা ভোটের (Gujarat Election 2022) প্রচারের ময়দানে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) যেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদীর মতো অতীতেও সব প্রধানমন

মোদী যেন এখনও গুজরাতের মুখ্যমন্ত্রী, ভোট-প্রচারে আজ চার সভা প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 20 November 2022 09:25

দ্য ওয়াল ব্যুরো: সাড়ে আট বছর তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু নিজের রাজ্য গুজরাতের চলতি বিধানসভা ভোটের (Gujarat Election 2022) প্রচারের ময়দানে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) যেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

মোদীর মতো অতীতেও সব প্রধানমন্ত্রীরাই রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটে দলকে নেতৃত্ব দিয়েছেন। এ ব্যাপারে পূর্বসূরীদের তুলনায় মোদী গোড়া থেকেই এগিয়ে। নিজের রাজ্যের বিধানসভা ভোটের চলতি লড়াইয়ে প্রধানমন্ত্রী নিজের রেকর্ডও ভেঙেছেন। আজ রবিবার আবার সব রেকর্ড ভেঙে প্রধানমন্ত্রী চারটি জনসভায় (meetings) ভাষণ দেবেন। আজ প্রচার অভিযান শুরু করেছেন সোমনাথ মন্দিরে পুজো দিয়ে। প্রথম সভা শুরুই করেছেন ‘জয় সোমনাথ’ বলে।

গত ১১ মার্চ সকালে গুজরাতে প্রধানমন্ত্রীকে দিয়েই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারের সূচনা করেছিল বিজেপি। আগের দিন উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুর এবং পাঞ্জাবের ভোটের ফল প্রকাশিত হয়। প্রথম চার রাজ্যে ক্ষমতা ধরে রাখে বিজেপি। তারমধ্যে উত্তরপ্রদেশে ৩৫ বছর পর কোনও দল একটানা দু’বার রাজ্য শাসনের ভার পায়।

সেই সুখবর সঙ্গে নিয়ে পরদিন আমদাবাদে রোড-শো করে বিমানবন্দর থেকে বিজেপি রাজ্য দফতরে যান প্রধানমন্ত্রী। সেই থেকে প্রতিমাসে দু-তিনবার করে গিয়েছেন। প্রতি সফরেই সরকারি কর্মসূচির সঙ্গে ছিল দু-একটি দলীয় সভা। ভোট ঘোষণার পর তা বেড়েছে। আজ সৌরাষ্ট্র এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে সন্ধের মধ্যে চারটি সভায় ভাষণ দেবেন। রাতে গান্ধীনগরে রাজভবনে থাকার কথা। আগামীকালও প্রধানমন্ত্রীও ভোটের প্রচারে দেখা যাবে কি না এখনও স্পষ্ট নয়।

মোদী টানা ১৪ বছর গুজরাতের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৪-র লোকসভা ভোটে উন্নয়নের গুজরাত মডেল ফেরি করেছিলেন তিনি। গত সপ্তাহে প্রচার সভা থেকে দাবি করেন, 'এই গুজরাত আমার তৈরি।' অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর ওই উক্তি তাঁর জন্যই বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠেছে, বুঝতে পেরেছেন তিনি। ‘আমার গুজরাত’ যাতে দলের জিম্মায় থাকে সে জন্য কোনও ফাঁক রাখতে রাজি নন প্রধানমন্ত্রী।

ভোটের সাংগঠনিক কাজ দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর প্রধানমন্ত্রী মাঠ-ময়দান চষে বেড়াচ্ছেন। গতকাল যেমন দিন শুরু করেছিলেন অরুণাচলপ্রদেশে নতুন বিমানবন্দরের উদ্বোধন দিয়ে। দুপুরে ছিলেন নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে। সন্ধ্যায় তাঁর বিমান নামে গুজরাতের বারসাডে। সেখানে জনসভায় ভাষণ দিয়ে রাজভবনে ফেরেন প্রধানমন্ত্রী।

ছেলের সামনেই মাকে পুড়িয়ে মারল বাবা! খানাকুলে উত্তেজনা


```