Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর কে? ২৪ জানুয়ারি বসছেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : সিবিআইয়ের শীর্ষ পদ থেকে অপসারিত হয়ে ইস্তফা দিয়েছেন অলোক বর্মা। এখন গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন ডিরেক্টর এম নাগেশ্বর রাও। স্থায়ী ডিরেক্টর নিয়োগ করতে সম্ভবত ২৪ জানুয়ারি বসছে উচ্চপর্যায়ের প্যানেল। তার নেতৃ

সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর কে? ২৪ জানুয়ারি বসছেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 16 January 2019 13:19

দ্য ওয়াল ব্যুরো : সিবিআইয়ের শীর্ষ পদ থেকে অপসারিত হয়ে ইস্তফা দিয়েছেন অলোক বর্মা। এখন গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন ডিরেক্টর এম নাগেশ্বর রাও। স্থায়ী ডিরেক্টর নিয়োগ করতে সম্ভবত ২৪ জানুয়ারি বসছে উচ্চপর্যায়ের প্যানেল। তার নেতৃত্বে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন, যে নথিপত্রের ভিত্তিতে বর্মাকে সরানো হল, সেগুলি প্রকাশ্যে আনুন। মানুষ নিজেই বিচার করুক তাঁকে সরানো ঠিক হয়েছে কিনা। তাঁর বক্তব্য, নাগেশ্বর রাওকে যেভাবে অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয়েছে, তা বেআইনি। সরকারের কাজকর্মে মনে হয়, তারা চায় না সিবিআইয়ের শীর্ষে কোনও স্বাধীন ডিরেক্টর থাকুন। এর আগে ১০ জানুয়ারি উচ্চপর্যায়ের প্যানেল বৈঠকে বসে বর্মাকে সরানোর সিদ্ধান্ত নেয়। সেদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ উপস্থিত ছিলেন না। তাঁর বদলে ছিলেন বিচারপতি এ কে সিক্রি। ২৪ জানুয়ারির বৈঠকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ থাকবেন কিনা জানা যাচ্ছে না। সিবিআইয়ের মধ্যে সংকটের সূচনা গত অক্টোবর মাসে। তখন গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার রাকেশ আস্থানাকে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর নিয়োগ করা হয়। অলোক বর্মা তখনই আপত্তি করেন। তাঁর বক্তব্য ছিল, আস্থানার বিরুদ্ধে স্টারলিং বায়োটেক নামে এক সংস্থার থেকে ঘুষ খাওয়ার অভিযোগ আছে। এমন ব্যক্তিকে সিবিআইয়ের শীর্ষপদে নিয়োগ করা ঠিক নয়। এর পরেও আস্থানাকে স্পেশ্যাল ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ক্রমশ সিবিআইয়ের মধ্যে বর্মা ও আস্থানার বিরোধ বাড়তেই থাকে। দু’জনেই পরস্পরের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ তোলেন। শীর্ষস্থানীয় একটি গোয়েন্দা সংস্থার কর্তারা এভাবে বিরোধে জড়িয়ে পড়েছেন দেখে সরকার দু’জনকে ছুটিতে পাঠায়। এই আদেশের বিরুদ্ধে দু’জনেই আদালতে যান। সুপ্রিম কোর্টে বর্মার বক্তব্য ছিল, তাঁকে যথাযথ নিয়ম মেনে সরানো হয়নি। সুপ্রিম কোর্ট এই যুক্তির সঙ্গে একমত হয়। বর্মা আগের পদে ফিরে যান। তার পরেই তিনি কয়েকটি বদলির নির্দেশ বাতিল করে দেন। তাঁকে ছুটিতে পাঠানোর পরে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন অফিসারকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছেল। তাঁদের তিনি ফিরিয়ে আনেন। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে ফের সিবিআই থেকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। কিন্তু সিবিআই নিয়ে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না। নাগেশ্বর রাওকে অন্তর্বর্তী ডিরেক্টর নিয়োগ করার বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তার শুনানি হবে আগামী সপ্তাহে।

```