Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মনে রাখবেন, জনগণ রাজনীতিকদের চেয়ে বেশি বুদ্ধিমান : জেটলি

দ্য ওয়াল ব্যুরো : রাফায়েল ও বালাকোটে বায়ুসেনার আক্রমণ। বৃহস্পতিবার এই দু’টি বিতর্কিত বিষয় নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। রাফায়েল প্রসঙ্গে তিনি বলেন, ওই ইস্যু তুলে কংগ্রেস ক্রমশ নিজেকেই কোণঠাসা করে ফেলেছে।

মনে রাখবেন, জনগণ রাজনীতিকদের চেয়ে বেশি বুদ্ধিমান : জেটলি

শেষ আপডেট: 7 March 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো : রাফায়েল ও বালাকোটে বায়ুসেনার আক্রমণ। বৃহস্পতিবার এই দু’টি বিতর্কিত বিষয় নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। রাফায়েল প্রসঙ্গে তিনি বলেন, ওই ইস্যু তুলে কংগ্রেস ক্রমশ নিজেকেই কোণঠাসা করে ফেলেছে। বালাকোটে ঠিক কতজন মারা গিয়েছে, সেই প্রশ্নের জবাব কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে বলেছেন, মনে রাখবেন, জনগণ আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। গত কয়েক মাস ধরেই রাফায়েল নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, অতিরিক্ত দাম দিয়ে ফ্রান্সের দাসো কোম্পানি থেকে রাফায়েল বিমান কিনছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু, শিল্পপতি অনিল অম্বানিকে বেআইনিভাবে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে। বঞ্চনা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে। কিছুদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন, মোদীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত করতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলি বলেন, রাফায়েল নিয়ে রাহুল যে তথ্যগুলি উল্লেখ করেছেন, তা পুরোপুরি ভুল। সরকার একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তা নিয়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে। ক্যাগ বিষয়টি খতিয়ে দেখেছে। কোনও রাজপরিবার দাবি করতে পারে না যে, তারা সুপ্রিম কোর্ট ও ক্যাগের উর্ধ্বে। বালাকোটে বিমান হানায় জঙ্গিমৃত্যু নিয়ে কংগ্রেস প্রশ্ন তোলায় তিনি বলেন, পাকিস্তানের টিভিতে কংগ্রেসের সিনিয়র নেতারা খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু আমাদের দেশের মানুষ তাঁদের ওপরে ক্ষুব্ধ। এর পরেই তিনি বলেন, রাজনীতিকদের বোঝা উচিত, জনগণ তাঁদের চেয়ে বেশি বুদ্ধিমান। বালাকোটে বিমান হানা সম্পর্কে তিনি বলেন, মূল কথাটা হল, ভারত চেষ্টা করেছে সন্ত্রাসবাদের একেবারে মূলে গিয়ে আঘাত করতে। সেজন্যই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। একই কারণে বালাকোটে হামলা চালানো হয়েছে। জইশ ই মহম্মদের হামলায় কাশ্মীরে ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান মারা গিয়েছে। তার প্রতিশোধ নিতে জইশের প্রশিক্ষণ শিবিরে আক্রমণ করা হয়েছিল। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদও রাফায়েল নিয়ে রাহুলের সমালোচনা করেন। তিনি বলেন, রাহুল পুরোপুরি মিথ্যা কথা বলছেন। তিনি বায়ুসেনাকে বিশ্বাস করেন না। সুপ্রিম কোর্টকে বিশ্বাস করেন না। ক্যাগকেও বিশ্বাস করেন না। তিনি কি পাকিস্তানকে বিশ্বাস করতে চান? তিনি রাফায়েলের প্রতিযোগীদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন।

```