Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ওএমআর শিট নিয়ে পার্থ কিছুই জানেন না, দাবি আইনজীবীর! যে কোনও শর্তে জামিন চাইলেন

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন ওএসডি আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সে সময় ওএমআর সিটের নথি নষ্ট করা হয়েছিল।

ওএমআর শিট নিয়ে পার্থ কিছুই জানেন না, দাবি আইনজীবীর! যে কোনও শর্তে জামিন চাইলেন

পার্থ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 3 April 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জন্য ফের জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবী। এবার যুক্তি, ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না পার্থ চট্টোপাধ্যায়। তাই তাঁকে জামিন দেওয়া হোক। যে কোন শর্তে জামিনের আর্জি জানিয়েছেন পার্থর আইনজীবী।

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সে সময় ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল। কিন্তু এদিন বিশেষ সিবিআই আদালতে পার্থর আইনজীবীর পাল্টা দাবি, এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। আর ওএমআর সংক্রান্ত বিষয়ে সিবিআই যে চার্জশিট দিয়েছিল তাতেও তাঁর মক্কেলের নাম ছিল না। শুধু তাই নয়, তাঁর এও দাবি, পার্থের বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট দিয়েছে, তাতেও এ সংক্রান্ত কোনও অভিযোগের উল্লেখ নেই। 

এর আগে একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট তো বটেই, সুপ্রিম কোর্টেও গেছেন। কিন্তু এতদিনেও লাভ পাননি। শারীরিক অবস্থার কথা বলেও জামিন মেলেনি তাঁর। এবার ওএমআর শিট সংক্রান্ত ইস্যুকে হাতিয়ার করে মক্কেলের জামিনের খোঁজে রয়েছেন আইনজীবী। নিয়োগ মামলায় ইতিমধ্যে অনেকে জামিন পেয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে কেন এতদিনেও জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়ে ফের প্রশ্নও তুলেছেন তিনি। 

পার্থর আইনজীবীর বক্তব্য, দীর্ঘ দিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে তাঁর মক্কেলকে। একই অভিযোগে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলেও তাঁকে ছাড়া হচ্ছে না জামিনে। অথচ এখনও সেভাবে জিজ্ঞাসাবাদও করা হয় না। তাহলে কীসের ভিত্তিতে তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছে, সেই প্রশ্নের জবাব চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। 

নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে ইতিমধ্যে গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই। তাঁরা এই দুর্নীতির 'মাস্টারমাইন্ড' বলেছেন তাঁকে। যার জেরে নিয়োগ মামলায় পার্থর বিড়ম্বনা আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে। 


```