Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৫০ হাজারে ধর্ষণ ধামাচাপা দিতে চেয়েছিল পঞ্চায়েত, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার

অভিযোগ, সমস্যা সমাধানের নামে সালিশি সভা বসিয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে কেস মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েতের ওই দুই কর্মকর্তা। তারপরই বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই আদিবাসী নাবালিকা।

৫০ হাজারে ধর্ষণ ধামাচাপা দিতে চেয়েছিল পঞ্চায়েত, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার

শেষ আপডেট: 28 October 2023 16:07

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। সুবিচার চাইতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধানের কাছে হাজির হয়েছিল নির্যাতিতার পরিবার।

অভিযোগ, সমস্যা সমাধানের নামে সালিশি সভা বসিয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে কেস মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েতের ওই দুই কর্মকর্তা। তারপরই বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই আদিবাসী নাবালিকা।

বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। বিষয়টি প্রকাশ্যে আসতে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অবশ্য জানিয়েছে, লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি জানতে পারার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে বাড়িতে একাই ছিল নাবালিকা। সেই সময় অভিযুক্ত তার বাড়িতে ঢুকে ধর্ষণ করে। ঘটনার বিচার করতে দু’পক্ষকে নিয়ে গ্রামে সালিশি সভা বসিয়েছিল পঞ্চায়েত । সেখানেই ৫০ হাজার টাকা নিয়ে নাবালিকার পরিবারকে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য প্রধান এবং উপ প্রধান চাপ দেন বলে অভিযোগ।

এরপরই বাড়ি ফিরে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই নাবালিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে ওই নাবালিকার। গোটা ঘটনায় পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধানের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।


```