Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিল্লি হাইকোর্টে ফের জামিন নাকচ, চিদম্বরম আপাতত তিহাড়েই

দ্য ওয়াল ব্যুরো : গত ২৫ দিন তিহাড় জেলে বন্দি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার আইএনএক্স মামলায় তাঁর জামিনের আবেদনের ওপরে শুনানি হয়। সরকারি কৌঁসুলি তুষার মেহতা বলেন, জামিন পেলেই চিদম্বরম দেশ ছেড়ে পালাতে পারেন। এরপর হাইকোর্ট তাঁর

দিল্লি হাইকোর্টে ফের জামিন নাকচ, চিদম্বরম আপাতত তিহাড়েই

শেষ আপডেট: 30 September 2019 11:14

দ্য ওয়াল ব্যুরো : গত ২৫ দিন তিহাড় জেলে বন্দি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার আইএনএক্স মামলায় তাঁর জামিনের আবেদনের ওপরে শুনানি হয়। সরকারি কৌঁসুলি তুষার মেহতা বলেন, জামিন পেলেই চিদম্বরম দেশ ছেড়ে পালাতে পারেন। এরপর হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়। ৭৪ বছর বয়সী চিদম্বরমকে ৪০ দিন আগে দিল্লির জোড়বাগ অঞ্চল থেকে গ্রেফতার করে সিবিআই। ১৫ দিন ধরে তিনি থাকেন সিবিআই হেফাজতে। সেখানে গোয়েন্দারা তাঁকে জেরা করেন। পরে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। চিদম্বরমের জামিনের আবেদনের বিরুদ্ধে সওয়াল করার সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রাক্তন মন্ত্রী জানেন তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। দীর্ঘদিন বিদেশে কাটানোর মতো যথেষ্ট অর্থও তাঁর আছে। সিবিআইয়ের অভিযোগ, ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম আইএনএক্স মিডিয়া নামে একটি সংস্থাকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। এদিন চিদম্বরমের জামিনের আবেদন শোনেন বিচারপতি সুরেশ কুমার কাইত। তুষার মেহতা বলেন, সিবিআইয়ের হাতে চিদম্বরমের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, আইএনএক্স মিডিয়ার দুই প্রতিষ্ঠাতা পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জি ২০০৭-০৮ সালে চিদম্বরমের সঙ্গে দেখা করেছিলেন। চিদম্বরম তাঁদের বলেছিলেন, আমার ছেলের ব্যবসায় সাহায্য করুন। অন্যদিকে চিদম্বরমের কৌঁসুলি কপিল সিব্বল গত সপ্তাহেই হাইকোর্টে বলেছেন, তাঁর মক্কেলের সঙ্গে কখনও ইন্দ্রাণীর দেখাই হয়নি।

```