
শেষ আপডেট: 13 May 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: মাদার্স ডে তে মা কে কী উপহার দেবেন এই নিয়ে চিন্তায় পড়েন অনেকেই। তবে এই দিনে সুন্দর একটি গয়না উপহার পেলে খুশি হবেন সকল মা-ই। সেই কারণেই পি সি চন্দ্র জুয়েলার্সের (P C Chandra jewelers) পক্ষ থেকে আয়োজন করা হয় মাদার্স ডে স্পেশাল একটি ক্যাম্পেনের। হ্যাশট্যাগ 'ডিয়ার মমমেন্টস' (#DearMOMents) নাম দেওয়া হয়েছে এই ক্যাম্পেনের (mothers day collection jewelry) ।
মোট বারোটি মা-মেয়ে এবং শাশুড়ি-বৌমা জুটি অংশ নিয়েছেন এই প্রচারে। শহরের বিভিন্ন জায়গায় পোস্টারে, বেতার প্রচারে দেখা ও শোনা গেছে এই জুটিদের। এছাড়াও ডিজিটাল মাধ্যমেও এই জুটিদের দেখা গেছে এই প্রচারের অংশ হিসেবে।

এই ক্যাম্পেনে মূলত মা বা শাশুড়ির সঙ্গে কমবয়সি বৌমা বা মেয়েদের মিষ্টি সম্পর্কের দিকটিই তুলে ধরা হয়েছে। এই জুটিদের মিষ্টি বন্ধনের নানা মুহূর্তের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয় পি সি চন্দ্র জুয়েলার্সের তরফে। মা-দের অকৃত্রিম ভালবাসাকে শ্রদ্ধা জানাতেই এই ক্যাম্পেনের আয়োজন, বক্তব্য সংস্থার প্রধান উদয় কুমার চন্দ্রের।
প্রচারের পাশাপাশি, মমমেন্টস থিমের ওপর নতুন সোনার গয়নার কালেকশনও প্রকাশ করা হয়েছে পি সি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে। এই কালেকশনের গয়নাগুলির দাম ৩০ হাজার টাকার মধ্যে। এই ক্যাম্পেন প্রসঙ্গে উদয় কুমার চন্দ্র বলেন যে ক্রেতাদের সঙ্গে এই ক্যাম্পেন উপলক্ষে সরাসরি যোগাযোগের অভিজ্ঞতা ভীষণই আন্তরিক ছিল। পাশাপাশি, এই প্রচারের অংশ ছিলেন যে জুটিরা তাঁরাও অত্যন্ত উপভোগ করেছেন এই প্রচার পর্ব। এই ধরনের প্রচারমূলক ক্যাম্পেন সংখ্যায় আরও অনেক আয়োজন করতে চান বলেই জানান পি সি চন্দ্র কর্ণধার।

প্রসঙ্গত, ১৯৩৯ সাল থেকে গয়নার জগতে অন্যতম আলোচিত নাম পি সি চন্দ্র জুয়েলার্স। এই মুহূর্তে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, আগরতলা, মুম্বই, রাঁচি, পাটনা, জামশেদপুর সহ পশ্চিমবঙ্গের মালদহ, শিলিগুড়ি ও আসানসোলে সব মিলিয়ে মোট ৬১টি শো রুম আছে পি সি চন্দ্র জুয়েলার্সের। সোনা এবং হিরের গয়নার অফুরন্ত সম্ভার রয়েছে এই গয়নার দোকানগুলিতে।
মা দিবসে উপহার দিন সবচেয়ে প্রিয় মানুষটিকে, মুখে হাসি ফুটবেই এই ১০ জিনিসে