Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাজেটের আগেই সংসদে করোনার থাবা, চারশোর বেশি কর্মী পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: শিয়রে বাজেট অধিবেশন, আর তার আগেই করোনার থাবায় বিধ্বস্ত সংসদ। ৪০০ জনের বেশি সংসদের কর্মীর করোনা আক্রান্তের খবর এসেছে। সংবাদসংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ১ হাজার ৪০৯ জনের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে ৪০২ জনের শরীরেই করো

বাজেটের আগেই সংসদে করোনার থাবা, চারশোর বেশি কর্মী পজিটিভ

শেষ আপডেট: 9 January 2022 08:07

দ্য ওয়াল ব্যুরো: শিয়রে বাজেট অধিবেশন, আর তার আগেই করোনার থাবায় বিধ্বস্ত সংসদ। ৪০০ জনের বেশি সংসদের কর্মীর করোনা আক্রান্তের খবর এসেছে। সংবাদসংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ১ হাজার ৪০৯ জনের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে ৪০২ জনের শরীরেই করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তবে এই করোনা ভাইরাস কি জাতীয় তা পরীক্ষার জন্য জিনোম টেস্ট করাতে নমুনা পাঠানো হয়েছে। গত ৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে আসা টেস্টের রিপোর্টের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ২০০ জনই লোকসভার কর্মী। ৬৯ জন রাজ্যসভার সদস্য ও বাকি ১৩৩ জন দুই কক্ষেই কাজ করেন। যদিও সংসদের বাইরে যাঁরা কাজ করেন তাঁদের রিপোর্ট এই তালিকায় যোগ করা হয়নি। ইতিমধ্যেই করোনা আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাঁরাও নিজেদেরকে আইসোলেশনে রেখেছেন বলে খবর। সূত্রের খবর, সরকার প্রদত্ত সকল গাইডলাইন মেনেই সব কর্মীকে সুরক্ষার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সবাইকে নির্দিষ্ট কোভিড বিধির আওতায় কাজ করতে বলা হয়েছে। সবমিলিয়ে বাজেটের আগে এতজনের এই করোনা আক্রান্তের খবর উদ্বেগের সৃষ্টি করেছে।

```