Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তিন বছরে রেলের বলি ৩২ হাজারেরও বেশি পশু! হিসেব দিল খোদ রেল মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: বাঘ-সিংহ থেকে শুরু করে গরু-ছাগল। তার দুর্দম গতির কবল থেকে রক্ষা পায়নি কেউ। রেল মন্ত্রকের একটি সূত্র জানাল, গত তিন বছরে রেললাইন পেরোতে গিয়ে গতির বলি হয়েছে ৩২ হাজারেরও বেশি পশু। গরু, বাছুর, ছাগল, সিংহ, চিতাবাঘ-- কী নেই সেই

তিন বছরে রেলের বলি ৩২ হাজারেরও বেশি পশু! হিসেব দিল খোদ রেল মন্ত্রক

শেষ আপডেট: 4 July 2019 10:46

দ্য ওয়াল ব্যুরো: বাঘ-সিংহ থেকে শুরু করে গরু-ছাগল। তার দুর্দম গতির কবল থেকে রক্ষা পায়নি কেউ। রেল মন্ত্রকের একটি সূত্র জানাল, গত তিন বছরে রেললাইন পেরোতে গিয়ে গতির বলি হয়েছে ৩২ হাজারেরও বেশি পশু। গরু, বাছুর, ছাগল, সিংহ, চিতাবাঘ-- কী নেই সেই মৃত পশুর তালিকায়! শুধু ২০১৯ সালের জুন মাস পর্যন্তই ট্রেনে কাটা পড়ে মৃত পশুর সংখ্যা ছুঁয়েছে তিন হাজার ৪৭৯। শুধু তা-ই নয়, এই তালিকায় নেই ৬০টি হাতি। যার মধ্যে পাঁচটি মারা গেছে এই বছরেই, বাকিগুলি গত তিন বছরে। সূত্রের খবর, ২০১৬ সালে মারা গেছিল ৭ হাজার ৯৪৫টি পশু। ২০১৭ সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৬৮৩। ২০১৮ সালে ১২ হাজার ৬২৫। ফলে শেষ তিন বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৫৩-তে। রেল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন এই সমস্যার কথা। রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, সমস্যা সত্যিই বাড়ছে। গত কয়েক বছরে রেল দুর্ঘটনার হার কমলেও, বেশ বেড়ে গেছে রেলে কাটা পড়া পশুর সংখ্যা। ২০১৪-১৫ সালে সারা বছরে তিন থেকে চার হাজার পশুর রেলে কাটা পড়ে মৃত্যুর খবর আসত। এখন সেটা তিন-চার গুণ বেড়ে গেছে। এটা রেলের কাছে গুরুতর চিন্তার বিষয়। এই বছরের গোড়াতেও নতুন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার দিন একটি গরু সামনে চলে আসায় মারা যায় সেটি। সেই সঙ্গে ট্রেনের সামনের দিকের যে ছুঁচলো অংশটি ফাইবার দিয়ে ঢাকা দেওয়া, সেটিও ভেঙে যাওয়ায় নতুন করে লাগাতে হয়। এই ধরনের ঘটনা এড়াতে, যে সব এলাকার রেল লাইন দিয়ে পশুরা যাতায়াত করে, সে সব জায়গায় রেল লাইন বরাবর বেড়া দেওয়ার কথা হয়েছে অনেক বার। কিন্তু সেই প্রকল্প কখনওই বাস্তবায়িত হয়নি। রেলকর্মীরাও স্থানীয় কৃষকদের বারবার সতর্ক করেছেন, তাঁরা যেন রেললাইনের আশপাশ থেকে তাঁদের পোষা গবাদি পশুকে সামলে রাখেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বারবার মারা গিয়েছে অবোলা পশুরা। রেলের সূত্রে তার সংখ্যাটা প্রকাশিত হতেই টনক নড়েছে ফের। তবে সমাধান কিছু হবে কি না, তা সময়ই বলতে পারবে।

```