Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নমো টিভির ওপরেও নিষেধাজ্ঞা জারি

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের পর নমো টিভি। বুধবারই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, মোদীর জীবনী নিয়ে ছবি ভোটের আগে রিলিজ হবে না। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, নমো টিভি নামে যে চ্যানেলটি ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রী মোদ

নমো টিভির ওপরেও নিষেধাজ্ঞা জারি

শেষ আপডেট: 10 April 2019 12:40

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের পর নমো টিভি। বুধবারই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, মোদীর জীবনী নিয়ে ছবি ভোটের আগে রিলিজ হবে না। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, নমো টিভি নামে যে চ্যানেলটি ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির হয়ে প্রচার করে, তার সম্প্রচারও বন্ধ করা হয়েছে। গত মাসের শেষদিক থেকে স্যাটেলাইট টিভি নেটওয়ার্কে ওই চ্যানেলটি দেখা যেতে থাকে। বিরোধীরা নমো টিভির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এদিন নির্বাচন কমিশন নির্দেশ দেয়, ভোটের আগে মোদীর বায়োপিক রিলিজ করা যাবে না। তার কারণ হিসাবে বলা হয়, যদি কোনও ছবি ভোটে এক পক্ষকে বেশি সুবিধা পাইয়ে দেয়, তা দেখানো উচিত নয়। বৃহস্পতিবারই ওই ছবি রিলিজ হওয়ার কথা ছিল। পরে জানানো হয়, এই নিষেধাজ্ঞা নমো টিভির মতো চ্যানেলের ক্ষেত্রেও প্রযোজ্য। কংগ্রেসের সন্তোষ ঝা বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমরা খুশি। ওই চ্যানেলে খোলাখুলি ভোটের প্রচার করা হত। কোনও শাসক দল যদি এই ধরনের কাজ করে, তা সারা দেশের পক্ষেই লজ্জার কারণ হয়। বিজেপির দাবি, নমো টিভি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেনি। বিজেপির মুখপাত্র বিবেক রেড্ডি বলেন, আমি মনে করি না কোথাও সরকারের পরাজয় হয়েছে। ওই চ্যানেলে সরকার ও প্রধানমন্ত্রীর কৃতিত্ব তুলে ধরা হত।

```