Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এক দেশ এক ভোট: বুধবার কোবিন্দ কমিটির প্রথম বৈঠক, সরকার কি দ্রুত পদক্ষেপ করবে

দ্য ওয়াল ব্যুরো: এক দেশ-এক ভোট (One country one vote) ব্যবস্থা চালু করা নিয়ে বুধবারই বৈঠকে বসতে চলেছে সংশ্লিষ্ট কমিটি। কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর দিল্লির বাড়িতে এই বৈঠক ডেকেছেন বলে সরকারি সূত্রে খবর (Firs

এক দেশ এক ভোট: বুধবার কোবিন্দ কমিটির প্রথম বৈঠক, সরকার কি দ্রুত পদক্ষেপ করবে

শেষ আপডেট: 6 September 2023 08:07

দ্য ওয়াল ব্যুরো: এক দেশ-এক ভোট (One country one vote) ব্যবস্থা চালু করা নিয়ে বুধবারই বৈঠকে বসতে চলেছে সংশ্লিষ্ট কমিটি। কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর দিল্লির বাড়িতে এই বৈঠক ডেকেছেন বলে সরকারি সূত্রে খবর (First meeting of Ram Nath Kovind committee on Wednesday)। যা থেকে বিরোধীদলগুলির ধারণা নয়া ভোট ব্যবস্থা সম্পর্কে সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে সরকার গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে।

আসলে নরেন্দ্র মোদী সরকার এই ভোট ব্যবস্থা অর্থাৎ গোটা দেশে পাঁচ বছরে একসঙ্গে লোকসভা এবং সমস্ত বিধানসভার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কোবিন্দ রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর ভাষণে নয়া ভোট ব্যবস্থা চালু করার পক্ষে সওয়াল করেছেন। বলাই বাহুল্য রাষ্ট্রপতি সরকারের লিখে দেওয়া ভাষণই পাঠ করে থাকেন।

এখন সেই কোবিন্দকেই কমিটির মাথায় রেখে এগোতে চাইছে মোদী সরকার (One country one vote: First meeting of Ram Nath Kovind committee on Wednesday)। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভা এখনও অভিন্ন ভোট নিয়ে কোনও সিদ্ধান্ত করেনি। কমিটিকে বলা হয়েছে কীভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব তার দিশা দিতে।

কমিটিতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে রাখা হয়েছিল কিন্তু কংগ্রেস এই কমিটিতে থাকছে না। তারা আগেই জানিয়ে দিয়েছে এই ব্যাপারে দল সহমত নয়। রাহুল গান্ধী বলেছেন, এক দেশ এক ভোট ব্যবস্থা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তাই এই ব্যবস্থা চালু করা অগণতান্ত্রিক।

কমিটির বাকি সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা দলত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, অর্থ কমিশনের প্রাক্তন সচিব এনকে সিং, লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষকে কাশ্যপ প্রমূখ।

আরও পড়ুন: মণিপুরে সেনা ব্যারিকেড ভাঙার ডাক মেইতেই মহিলাদের, ৫ জেলায় পূর্ণাঙ্গ কার্ফু জারি


```