Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কাশ্মীরের অনুষ্ঠানবাড়িগুলি এখন সেনাবাহিনীর বাঙ্কার! নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ ওমর, মেহবুবা

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সদস্যদের জন্য কমিউনিটি হলগুলিকেই পরিণত করা হয়েছে ব্যারাকে। সেখানেই বাঙ্কার করে রয়েছেন তাঁরা। অর্থাৎ যে সমস্ত বাড়িগুলি বিয়ে, জন্মদিন এসব সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে, সেখানেই এখন থাকছেন সেনারা! এই

কাশ্মীরের অনুষ্ঠানবাড়িগুলি এখন সেনাবাহিনীর বাঙ্কার! নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ ওমর, মেহবুবা

শেষ আপডেট: 7 November 2021 13:18

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সদস্যদের জন্য কমিউনিটি হলগুলিকেই পরিণত করা হয়েছে ব্যারাকে। সেখানেই বাঙ্কার করে রয়েছেন তাঁরা। অর্থাৎ যে সমস্ত বাড়িগুলি বিয়ে, জন্মদিন এসব সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে, সেখানেই এখন থাকছেন সেনারা! এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdulla) প্রশ্ন তুলেছেন উপত্যকার নিরাপত্তা নিয়ে। সম্প্রতি শ্রীনগরে বেশ কয়েকটি বিয়েবাড়ি কার্যত দখল করে নিয়েছে সিআরপিএফ। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ন্যাশনাল কনফারেন্স দলের সহ-সভাপতি দাবি করেন, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা এতটাই তলানিতে, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে অনুষ্ঠান বাড়িগুলি তৈরি করেছিলেন, তা বর্তমানে নিরাপত্তা বাহিনীর ব্যারাক হিসাবে ব্যবহৃত হচ্ছে। বন্যাবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ান, সেটাই আমার উপহার! জন্মদিনে বার্তা কমল হাসানের এর কারণ কী? গত কয়েক মাস ধরে উপত্যকায় বেড়েছে জঙ্গি উপদ্রব। বহু সাধারণ মানুষ ও সেনা শিকার হয়েছে হামলার। তাই সারা রাজ্যে চলছে চিরুনি তল্লাশি। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন এলাকা। সেই জন্যই সেনাদের থাকার জায়গা হিসেবে অনুষ্ঠানবাড়িগুলি ব্যবহার করা হচ্ছে। ওমর আবদুল্লা টুইট করে লেখেন, “আমার সরকার শ্রীনগরে বাঙ্কার ভেঙে অনুষ্ঠানবাড়িগুলি তৈরি করেছিল। অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে হচ্ছে, সেগুলিতে নতুন করে ফের বাঙ্কার তৈরি করা হচ্ছে এবং বিয়েবাড়িগুলিকেও নিরাপত্তা বাহিনীর থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতটাই খারাপ উপত্যকার নিরাপত্তা।” https://twitter.com/OmarAbdullah/status/1456954662519812113 ওমর আবদুল্লার মতোই এই বিষয়টির নিন্দা করে মেহবুবা মুফতি লেখেন, “জম্মু-কাশ্মীরের মানুষদের নিঃশব্দে দমবন্ধ করে দিতেই একের পর এক আইন আনা হচ্ছে। শ্রীনগরের প্রতিটি গলি, প্রতিটি মোড়ে বাঙ্কার তৈরির পর সিআরপিএফ বাহিনীদের বিয়ের জন্য ব্যবহৃত অনুষ্ঠানবাড়িতেও জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই একমাত্র ব্যক্তিগত জায়গা ছিল বাসিন্দাদের কাছে।” https://twitter.com/MehboobaMufti/status/1456905223738253319 এই নিয়ে শ্রীনগরের মেয়র জুনেইদ আজ়িম জানান, নিরাপত্তা বাহিনীর থাকার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার চেষ্টা চলছে। অনুষ্ঠান বাড়ি বা কমিউনিটি হলগুলি সাধারণত এমন জায়গায় তৈরি করা হয়েছে, যেখানে বাসিন্দাদের ওই বড় বড় বাড়িগুলি প্রয়োজন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য। অনুষ্ঠানবাড়িগুলি তৈরি, রক্ষণাবেক্ষণের জন্যও প্রচুর টাকা খরচ করা হয়েছে বলেও জানান তিনি। সিআরপিএফের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, সম্প্রতি কাশ্মীরে জঙ্গিহানাকে মাথায় রেখেই অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। তাই প্রশাসনের তরফেই তাদের অনুষ্ঠানবাড়িগুলিতে বাঙ্কার তৈরি করে থাকতে বলা হয়েছে বলে দাবি করে তারা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```