Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিস, হুইলচেয়ারের অভাবে বিমানবন্দরে যাত্রী মৃত্যুর ঘটনায়

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এয়ারক্রাফট রুলস, ১৯৩৭ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 

এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিস, হুইলচেয়ারের অভাবে বিমানবন্দরে যাত্রী মৃত্যুর ঘটনায়

শেষ আপডেট: 17 February 2024 11:55

দ্য ওয়াল ব্যুরো: বিমান থেকে নামা ও ইমিগ্রেশন অফিস পর্যন্ত পৌঁছানোর জন্য আগাম হুইল চেয়ারের বুকিংও করেছিলেন। কিন্তু তা না পাওয়ায় প্রায় দেড় কিমি পথ হাঁটতে গিয়ে গত সোমবার মুম্বই বিমানবন্দরে মৃত্যু হয়েছিল ৮০ বছরের এক বৃদ্ধর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

ওই ঘটনায় যাত্রী সুরক্ষা গাফিলতির অভিযোগে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে শো-কজের নোটিশ ধরালো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ৷ শুক্রবার রাতে ওই নোটিশ জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়াকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এয়ারক্রাফট রুলস, ১৯৩৭ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 

জানা যায়, গত সোমবার এয়ার ইন্ডিয়া এআই ১১৬ বিমানে চেপে নিউইয়র্ক থেকে মুম্বই ফিরছিলেন এক বৃদ্ধ দম্পতি ৷ তাঁরা দুটি হুইলচেয়ারও বুক করেছিলেন ৷ কিন্তু মুম্বই বিমানবন্দরে নামার পর তাঁদের দু'টির পরিবর্তে একটি হুইলচেয়ার দেওয়া হয়।

ফলে ৮০ বছরের প্রবীণ ওই ব্যক্তি স্ত্রীকে হুইলচেয়ার বসিয়ে নিজে হেঁটে ইমিগ্রেশন অফিসের দিকে এগিয়ে যান ৷ওই দেড় কিমি পথ হাঁটতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় আন্তর্জাতিক মানের মুম্বই বিমান বন্দরের পরিষেবা নিয়েও প্রশ্ন ওঠে ৷ এবার এয়ার ইন্ডিয়াকে নোটিস ধরালো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ৷ 


```