Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কনভয়ের মধ্যে ঢুকে মুখ্যমন্ত্রীকে চিঠি স্বামীহারার

দ্য ওয়াল ব্যুরো : জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়লেন এক মহিলা। স্বামীর খুনিদের শাস্তি দাবি করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতবছর ২৬ জুলাই জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা সুকুমার সরকারের দেহ উদ্ধার হয় পুকুর থেকে।

কনভয়ের মধ্যে ঢুকে মুখ্যমন্ত্রীকে চিঠি স্বামীহারার

শেষ আপডেট: 8 March 2019 17:55

দ্য ওয়াল ব্যুরো : জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়লেন এক মহিলা। স্বামীর খুনিদের শাস্তি দাবি করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতবছর ২৬ জুলাই জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা সুকুমার সরকারের দেহ উদ্ধার হয় পুকুর থেকে। তিনি পেশায় ছিলেন টোটোচালক। তাঁর পরিবারের দাবি, সুকুমার খুন হয়েছেন। এই অভিযোগে তারা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ গ্রেফতার করে একজনকে। খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সুকুমারের স্ত্রী মল্লিকা সরকার এদিন জলপাইগুড়ি ক্লাব রোডে পিডব্লিউডি-র ইনসপেকশন বাংলোর কাছে মুখ্যমন্ত্রীর হাতে আবেদনপত্র তুলে দেন।

```