Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আজ অনেক কুকুরের পেট ভরার মতো শিকার করেছি': ফেসবুকে অভিযুক্ত জেলাশাসকের হয়ে গলা ফাটাচ্ছেন তাঁর স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: "অনেক হয়েছে। সরালে সরাও, কিন্তু বৌ-বাচ্চা-সহ একটা মানুষকে বিপদে ফেলো না।"-- ঘটনার ঘণ্টাখানেক পরেই ফেসবুকে এমনটাই লিখে জানালেন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী। তাঁকে ঘিরেই ঘটে গিয়েছে কুরুক্ষেত্র। থানায় গিয়ে যুবককে পেট

'আজ অনেক কুকুরের পেট ভরার মতো শিকার করেছি': ফেসবুকে অভিযুক্ত জেলাশাসকের হয়ে গলা ফাটাচ্ছেন তাঁর স্ত্রী

শেষ আপডেট: 6 January 2019 21:31

দ্য ওয়াল ব্যুরো: "অনেক হয়েছে। সরালে সরাও, কিন্তু বৌ-বাচ্চা-সহ একটা মানুষকে বিপদে ফেলো না।"-- ঘটনার ঘণ্টাখানেক পরেই ফেসবুকে এমনটাই লিখে জানালেন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রী নন্দিনী। তাঁকে ঘিরেই ঘটে গিয়েছে কুরুক্ষেত্র। থানায় গিয়ে যুবককে পেটানোয় অভিযুক্ত নিখিলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের তরফে যে কোনও ভুল হয়েছে, তা মানতে বিলকুল রাজি নন তিনি। তিনি বারবারই বলেছেন, যে তাঁরা যা করেছেন বেশ করেছেন। ওই ফেসবুক পোস্টে নন্দিনী জানান, যাই হয়ে যাক, তিনি তাঁর স্বামী, জেলাশাসক নিখিলের এই কীর্তিতে গর্বিত! আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী নন্দিনীকে কেউ বা কারা মেসেঞ্জারে অশ্লীল মেসজ পাঠিয়েছে। অভিযুক্ত যুবককে রবিবার সন্ধেয় গ্রেফতার করা হলে, খবর পেয়েই রাতে সস্ত্রীক থানায় হাজির হন নিখিল। বেধড়ক মারেন অভিযুক্ত যুবককে। সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে যেতেই ঘটে বিপত্তি। আরও পড়ুন: ফেসবুকে স্ত্রীকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে যুবককে বেধড়ক মার জেলাশাসকের! দেখুন ভিডিও কিন্তু এর এক ঘণ্টা পরেই তাঁর স্ত্রী নন্দিনী ফেসবুকে লিখেছেন, "অনেক হয়েছে আজেবাজে কথা। কী জানো তোমরা? কতটুকু দেখা যাচ্ছে ওই ভিডিও-য়? দেখা যাচ্ছে ওকে মারা হচ্ছ। কেন মারা হচ্ছে, সেটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওকে থাপ্পড়, লাথি মেরেছি। অন্য কেউ হলে ওকে মেরেই ফেলত। আমার স্বামী আমায় বিয়ের সময়েই বলেছিল সব কিছু থেকে রক্ষা করবে আমায়। ও সেটাই করেছে। আমি ওর জন্য গর্বিত। এখন নিশ্চয় সকলে বলতে শুরু করবে, ধর্ষণ তো করেনি, কেবল করবে বলেছে। এত না মারলেও হতো। আমি কান দিচ্ছি না এ সবে।" পোস্টের শেষে স্বামী নিখিলকে ভালবাসা জানাতেও ভোলেননি নন্দিনী। এ -ও বলেন, যে তিনি নিখিলের স্ত্রী এবং নিখিলের সন্তানের মা হিসেবে গর্ব বোধ করেন। দেখে নিন নন্দিনীর সেই ফেসবুক পোস্ট। শুধু তা-ই নয়, এই পোস্টের কমেন্টবক্সে আবার তীব্র ভাষা প্রয়োগ করেন নন্দিনী। কুত্তা বলে গালাগালও দেন অভিযুক্ত ওই যুবককে। নন্দিনীর পোস্টে অবশ্য প্রচুর মানুষ মন্তব্য করেছেন। বেশির ভাগই দাবি করেছেন, নন্দিনী ঠিক করেছেন। কিন্তু নেটিজেনদের একটা বড় অংশ ওই ভাইরাল ভিডিও দেখার পরে জানিয়েছেন, এভাবে আইন হাতে তুলে নিয়ে থানায় ঢুকে কাউকে মারধর করা কখনওই এক জেলাশাসকের পক্ষে মানানসই নয়। আরও পড়ুন: আঁখ মারে’-র সঙ্গে শরদ পওয়ারের দলের সাংসদের সে কী নাচ! ভিডিও ভাইরাল https://www.four.suk.1wp.in/news-national-sharad-pawars-partys-mp-dances-to-the-tune-of-hindi-item-number-in-school-programme-critised-video-viral/

```