Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিশুরা যেন হারিয়ে না যায় ফণীর তাণ্ডবে, জেলাশাসকদের বিজ্ঞপ্তি দিল শিশু-সুরক্ষা কমিশন

দ্য ওয়াল ব্যুরো: আয়লার অভিজ্ঞতার কথা ফেসবুকে লিখেছেন এক নেটিজেন। আকণ্ঠ ডুবে যাওয়া ঘরবাড়ি ছেড়ে পালাতে গিয়ে, জলে ভেসে গিয়েছিল তাঁর সন্তান। তিন দিন পরে একটি ত্রাণ শিবিরে ফিরে সেই শিশুসন্তানকে ফিরে পান মা। কিন্তু যে কথাগুলো হয়তো আমাদের প্রত্য

শিশুরা যেন হারিয়ে না যায় ফণীর তাণ্ডবে, জেলাশাসকদের বিজ্ঞপ্তি দিল শিশু-সুরক্ষা কমিশন

শেষ আপডেট: 3 May 2019 09:58

দ্য ওয়াল ব্যুরো: আয়লার অভিজ্ঞতার কথা ফেসবুকে লিখেছেন এক নেটিজেন। আকণ্ঠ ডুবে যাওয়া ঘরবাড়ি ছেড়ে পালাতে গিয়ে, জলে ভেসে গিয়েছিল তাঁর সন্তান। তিন দিন পরে একটি ত্রাণ শিবিরে ফিরে সেই শিশুসন্তানকে ফিরে পান মা। কিন্তু যে কথাগুলো হয়তো আমাদের প্রত্যক্ষ কারও মুখ থেকে জানা হয়নি, তা হল, বহু শিশুই আর ফিরে আসেনি মায়ের কোলে। না, সকলেই যে জলের তোড়ে ভেসে গিয়েছে বা ডুবে গিয়েছিল তা নয়। পাচার হয়ে গিয়েছিল বহু শিশু। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এ কথা নতুন নয়, যে কোনও দুর্যোগ বা বিপর্যয়ের সময়েই এক শ্রেণির অসৎ মানুষ তার সুযোগ নিয়ে অসৎ কাজকর্ম করে থাকে। আর শিশুরা যে হেতু নরম মাটি, তাই তারা এই অসততার চরম শিকার খুব সহজেই হয়। এ দিক ও দিক হারিয়ে যাওয়া বা পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহু শিশুকে খারাপ কাজে লাগিয়ে দেওয়া বা পাচার করে দেওয়ার খবর নতুন নয়। ফণী সাইক্লোন পশ্চিমবঙ্গে তাণ্ডব শুরু করার আগে  এই দিকেই বিশেষ নজর দেওয়ার কথা বলে একটি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আছড়ে পড়তে চলেছে ফণী সাইক্লোন। সমস্ত জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে, কোনও শিশু যেন এই বিপর্যয়ে হারিয়ে না যায়। এর আগের বিপর্যয়গুলি থেকে শিক্ষা নিয়ে এই ফণী-দুর্যোগে এই বিষয়টি নিয়ে আগাম সতর্কতা জারি করার কথা বলেছে তারা। সূত্রের খবর, আগাম সতর্কতা থাকায় প্রশাসনও অনেকাংশেই সতর্কতা নিয়েছে এই বিষয়ে। হেল্পলাইন নম্বর চালু হয়েছে বিভিন্ন এলাকায়। বিভিন্ন অঞ্চলে মাইক নিয়ে সচেতনতা প্রচারও চলছে। ইতিমধ্যেই খবর মিলেছে, ফণীর তাণ্ডব বড় আকার ধারণ করেছে ওড়িশায়। মারাও গেছেন বেশ কয়েক জন। নষ্ট হয়েছে গাছপালা, ঘরবাড়ি। আবহাওয়া দফতর সূত্রের খবর, এ ভাবে এগোলে আজ গভীর রাতে বা কাল ভোরের মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকে যাবে ফণী। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিয়ে আছড়ে পড়বে দক্ষিণবঙ্গে।

```