
শেষ আপডেট: 11 July 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ‘প্রহসন’ হয়েছে বলে ভোটের দিন থেকেই সমালোচনা করছিলেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভোটে কমিশন ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছিলেন সিপিএম সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।
কিন্তু তাঁদের কথামতো এই পঞ্চায়েতে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে প্রাথমিক ভাবে বিজেপির চেয়ে বাম-কংগ্রেস (BJP behind Left Congress) খানিকটা এগিয়ে গেলেও, এক ঘণ্টার মধ্যে ঘুরে গেল ফলাফল। দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া গণনায় দেখা গেল, অনেকটাই এগিয়ে গেল বিজেপি।
প্রসঙ্গত, রাজ্যের সর্বত্র বাম-কংগ্রেসের মধ্যে সুসংহত জোট হয়নি। কোথাও তা হয়েছে, কোথাও দুই দলই প্রার্থী দিয়েছে।


অর্থাৎ বাম-কংগ্রেসের তুলনায় অনেকটাই বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এটা প্রাথমিক ট্রেন্ড। বেশ কিছু জেলা থেকে এখনও গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঠিকমতো আসেনি। ফলে চূড়ান্ত ফল এখনই আন্দাজ করা যাচ্ছে না।
এই প্রতিবেদন সময়ান্তরে আপডেট করা হবে।