Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'রাস্তা নেই, তো ভোট নেই' পোস্টারে ছেয়ে গেল পুরুলিয়ার আদিবাসী গ্রাম!

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: "রাস্তা নেই, ভোট নেই" (Vote boycott for road)। আদিবাসী অধ্যুষিত গ্রামের বাড়িগুলির দেওয়ালে দেওয়ালে এমনই বঞ্চনার অভিযোগ লেখা। হাতে লেখা প্ল্যাকার্ডও পড়েছে রাস্তার মোড়ে। এমনকী গ্রামে ঢোকার মুখে যেটুকু রাস্তা পিচের,

'রাস্তা নেই, তো ভোট নেই' পোস্টারে ছেয়ে গেল পুরুলিয়ার আদিবাসী গ্রাম!

শেষ আপডেট: 30 April 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: "রাস্তা নেই, ভোট নেই" (Vote boycott for road)। আদিবাসী অধ্যুষিত গ্রামের বাড়িগুলির দেওয়ালে দেওয়ালে এমনই বঞ্চনার অভিযোগ লেখা। হাতে লেখা প্ল্যাকার্ডও পড়েছে রাস্তার মোড়ে। এমনকী গ্রামে ঢোকার মুখে যেটুকু রাস্তা পিচের, সেই পথে চক দিয়ে লিখে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ার (Purulia) গ্রামে রাস্তা সমস্যা বিড়ম্বনায় ফেলছে সরকারকে।

একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে। তাই পথ তৈরির কাজও থমকে গিয়েছে এরাজ্যে। সমস্যা মেটাতে রাজ্য নিজের তহবিল থেকে টাকা বরাদ্দ করেছে। তাছাড়াও কয়েকদিন আগে আটকে থাকা টাকার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগাম সময় নেওয়া থাকলেও গিরিরাজ অভিষেকের সঙ্গে দেখা করেননি। তাই নিয়ে জল ঘোলা কম হয়নি।

কিন্তু রাজনৈতিক আঙিনায় যাই হোক না কেন রাস্তার জন্য চরম সমস্যায় পড়ে রয়েছে গ্রাম বাংলার মানুষ।পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের বারমাস্যা-রামনগর গ্রাম পঞ্চায়েতের লাউদুহা গ্রামের মানুষও একই সমস্যা পোহাচ্ছেন ।

সেখানের বাসিন্দাদের অভিযোগ, একদিকে যখন রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কিমি রাস্তার সাড়ানোর সূচনা করল। ঠিক সেই সময় জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত লাউদুহা গ্রামের বাসিন্দারা বঞ্চিত পাকাপোক্ত রাস্তা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন কেন?

পায়রাচালি-বুধপুর রাজ্য সড়ক থেকে লাউদুহা গ্রামে যাওয়ার প্রায় ২ কিমি রাস্তার চলার যোগ্য নয়। খানাখন্দে ভরা রাস্তা থেকে গাড়ি যাতায়াত করতে পারে না। গ্রামে অ্যাম্বুল্যান্স নিয়েও চালকরা ঢুকতে চায় না।

এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। তাই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু হওয়ার আগেই গ্রামে 'ভোট বয়কট'-এর পোস্টার ছেয়ে গিয়েছে ।

শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! ১৩ বছরের মেয়ে গেল থানায়


```