
শেষ আপডেট: 29 October 2019 18:30
ধৃতদের নাম নামগে ওয়াংদি ও ওয়াংবা। দু’জনেই ভুটানের বাসিন্দা। ওয়াংবা ভুটানের একজন প্রাক্তন সেনাকর্মী বলে দাবি বনবিভাগের।
ঘটনার সূত্রপাত ন’মাস আগে। অভিযোগ ওঠে মানস ন্যাশনাল পার্কের টি-৫৯ বাঘটিকে হত্যা করেছে চোরাশিকারিরা। অসমের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেন রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন। তাদের জেরা করেই আরও তিনজনকে পাকড়াও করা হয়।
বনকর্তারা জানিয়েছেন, জেরায় ধৃতরা জানায় নেপালের কাঠমান্ডুতে বিক্রির জন্য বাঘের চামড়া ও হাড় নিয়ে যাওয়া হবে। পাচারে যুক্ত আরও কয়েকজনের নামও জেরায় উঠে আসে। এরপরেই তক্কে তক্কে থেকে গত ১৫ অক্টোবর হাসিমারা থেকে দু’জনকে পাকড়াও করা হয়।
অসম বনবিভাগের এক কর্তা আব্বাস আলি দেওয়ান জানিয়েছেন, মানস ন্যাশনাল পার্কের সব বাঘেরই একটা বিশেষ সনাক্তকরণ চিহ্ন আছে। টি-৫৯ বাঘের শরীরে যে চিহ্ন ছিল, তার সঙ্গে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া বাঘের চামড়া মিলে গেছে। এই বাঘের হাড়েও গুলির দাগ ছিল। যার থেকেই স্পষ্ট পাচারকারীরা গুলি করে মেরেছিল টি-৫৯ বাঘকে।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%95%e0%a7%81%e0%a6%9a%e0%a6%95%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c/