Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গোডাউনে কৃষিদফতর হানা দিতে ধরা পড়ে গেল কারচুপি! উদ্ধার বস্তা বস্তা সার

এলাকায় সার পাওয়া যাচ্ছে না। চাষিরা দোকানে সার কিনতে গিয়ে ফিরে যাচ্ছেন। প্রায়শই এমন ঘটনার কথা কৃষি দফতরের আধিকারিকদের কানে আসত। এবার রুটিন তল্লাশি চালিয়ে সার ব্যবসায়ীর গোডাউন থেকে পাওয়া গেল বস্তা বস্তা সার!

গোডাউনে কৃষিদফতর হানা দিতে ধরা পড়ে গেল কারচুপি! উদ্ধার বস্তা বস্তা সার

শেষ আপডেট: 27 November 2023 19:57

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এলাকায় সার পাওয়া যাচ্ছে না। চাষিরা দোকানে সার কিনতে গিয়ে ফিরে যাচ্ছেন। প্রায়শই এমন ঘটনার কথা কৃষি দফতরের আধিকারিকদের কানে আসত। এবার রুটিন তল্লাশি চালিয়ে সার ব্যবসায়ীর গোডাউন থেকে পাওয়া গেল বস্তা বস্তা সার!

সোমবার বিকেলে ধূপগুড়ি শহরের সারের দোকানে অভিযান চালায় কৃষি দফতর। এদিন জলপাইগুড়ির সহ কৃষি অধিকর্তা পাপিয়া ভট্টাচার্যের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন ও অন্যান্য আধিকারিকরা।

কৃষি দফতরের রুটিন অভিযান চলার সময় ধূপগুড়ি শহরের স্বপন দত্ত নামে এক সার ব্যবসায়ীর দোকানে হানা দেন আধিকারিকরা। সেই সারের দোকানের স্টক রেজিস্টার খতিয়ে দেখে অসংগতি নজরে আসে তাঁদের।  

ব্যবসায়ীর গোডাউন দেখতে চান আধিকারিকরা। গোডাউন খুলতেই চোখ কপালে ওঠে তাঁদের। তাঁরা দেখেন বস্তা বস্তা সার রয়েছে সেখানে। কোনওটিরই বৈধ কাগজপত্র নেই। 

কৃষি অধিকর্তা পাপিয়া ভট্টাচার্য বলেন, “রবি শস্যের মরশুমে চাষিরা যাতে সার ও বীজ পেতে সমস্যার সম্মুখীন না হন তাই রুটিন অভিযান চালানো হচ্ছে। ওই ব্যবসায়ীর কাছ থেকে যা পেয়েছি তার তালিকা তৈরি করা হয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।“


```