Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

২১ জুলাই থেকে দৈনিক হচ্ছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা

দ্য ওয়াল ব্যুরো: দৈনিক সংবাদপত্র হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে নতুন দৈনিক। রাজনৈতিক দলের আরও একটি মুখপত্র। ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস হিসাবে পালন করে। করোনার

২১ জুলাই থেকে দৈনিক হচ্ছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা

শেষ আপডেট: 10 July 2021 08:07

দ্য ওয়াল ব্যুরো: দৈনিক সংবাদপত্র হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে নতুন দৈনিক। রাজনৈতিক দলের আরও একটি মুখপত্র। ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস হিসাবে পালন করে। করোনার কারণে গতবারের মতো এবারও ভার্চুয়াল মাধ্যমে হবে অনুষ্ঠান। ওই দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তর ঘটবে জাগো বাংলার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করে এই খবর জানিয়েছেন। https://twitter.com/abhishekaitc/status/1413747600935718916?s=20 এ রাজ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে একমাত্র সিপিএমেরই এখন দৈনিক মুখপত্র আছে। ১৯৬৭ সালে চালু হয় তাদের মুখপত্র গণশক্তি। একটা সময় সেটি সান্ধ্য দৈনিক হিসাবে প্রকাশিত হত। মর্নিং ডেইলি হয় আটের দশকের গোড়ায়। আর এক কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের দৈনিক মুখপত্র কালান্তর বছর তিনেক আগে বন্ধ হয়ে যায়। তবে নতুন করে সেটিও প্রকাশ করার চেষ্টা চলছে। জাগো বাংলা-র জন্ম ২০১৫-তে। সম্পাদক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের কথা ছাড়াও তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজকর্মের প্রচার করা হয়। তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপির খাতায়কলমে কোনও মুখপত্র নেই। তবে আরএসএস এবং সমমনোভাবাপন্ন বহু পত্র-পত্রিকায় বিজেপির বক্তব্য তুলে ধরা হয়।

```