Russia-Ukraine War: মহিলা তৃণমূলের মিছিল ভারতীয়দের উদ্ধারের দাবিতে, পথে নামল এসইউসিও
'যুদ্ধ নয় শান্তি চাই', কিংবা 'অবিলম্বে ইউক্রেনে (Ukraine) রুশ অভিযান বন্ধ করতে হবে', এমন দাবিতে সরগরম মহানগরীর (Kolkata) রাজপথ। তৃণমূল (TMC) ও বাম (SUCI) শিবির শনিবার পথে নেমেছে। বাংলার এই যুযুধান দুই পক্ষের দাবি এক, ইউক্রেনে শান্তি!
শনি
শেষ আপডেট: 26 February 2022 11:34
'যুদ্ধ নয় শান্তি চাই', কিংবা 'অবিলম্বে ইউক্রেনে (Ukraine) রুশ অভিযান বন্ধ করতে হবে', এমন দাবিতে সরগরম মহানগরীর (Kolkata) রাজপথ। তৃণমূল (TMC) ও বাম (SUCI) শিবির শনিবার পথে নেমেছে। বাংলার এই যুযুধান দুই পক্ষের দাবি এক, ইউক্রেনে শান্তি!
শনিবার ইউক্রেন-রাশিয়া সংঘাতের বিষয়ে একাধিক দাবি নিয়ে মহিলা তৃণমূল। হাজরা থেকে মেয়ো রোড পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূলের মহিলা ব্রিগেড। আর এই মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়। তাঁদের দাবি, অবিলম্বে ইউক্রেনে আটকে থাকা বাঙালি সহ সব ভারতীয়কে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, 'যুদ্ধ নয়, শান্তি চাই' বার্তাও দিতে চেয়েছে তৃণমূল।
শুক্রবারই বিদেশমন্ত্রীকে চিঠি লিখে ভারতীয়দের অবিলম্বে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। তিনি চিঠিতে উল্লেখ করেন, ভারতীয়দের দেশে ফেরাতে সবরকম বিকল্প খুঁজতে হবে এবং আপদকালীন পরিস্থিতিতে নিরাপদভাবে তাঁদের ফেরাতে হবে।
আরও পড়ুনঃ
Russia-Ukraine War: রাশিয়ার ট্যাঙ্ক ধেয়ে আসছিল, বুকে মাইন বেঁধে রুখে দাঁড়ালেন ইউক্রেনের সৈনিক!
অন্যদিকে, অনেকটা একই দাবি নিয়ে পথে নেমেছে এসইউসিআই। দাবি, ইউক্রেনে রুশ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে! এমনকি 'ন্যাটো' ভেঙে দেওয়ার দাবি জানানো হয়। এদিন প্রতিবাদী মিছিল সংঘটিত করলেন এসইউসিআই কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে।
শুধু তাই নয়, ওয়াই চ্যানেলে রুশ প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুশপুতুল পোড়ানো হয়। ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে। একের পর এক হামলায় তছনছ অবস্থা কিয়েভের।