Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ ধরা পড়ল ওড়িশায়!

দ্য ওয়াল ব্যুরো: এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ধরা পড়ল পুলিশের হাতে (Egra main accused arrest)। ওড়িশায় (Odisha) গিয়ে সেই বাজি কারখানার মালিক ভানু বাগের খোঁজ পেয়েছে পুলিশ। তল্লাশিতে নেমেই পুলিশ জানতে পেরেছিল যে ভানু পরিবার-সহ পড়শি রাজ্

এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ ধরা পড়ল ওড়িশায়!

শেষ আপডেট: 18 May 2023 05:07

দ্য ওয়াল ব্যুরো: এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ধরা পড়ল পুলিশের হাতে (Egra main accused arrest)। ওড়িশায় (Odisha) গিয়ে সেই বাজি কারখানার মালিক ভানু বাগের খোঁজ পেয়েছে পুলিশ। তল্লাশিতে নেমেই পুলিশ জানতে পেরেছিল যে ভানু পরিবার-সহ পড়শি রাজ্য ওড়িশায় পালিয়েছে।

সেই মতোই সেখানে গিয়ে খোঁজ শুরু হয়। তারপরেই জানা যায়, কটকের এক হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সেই অভিযুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, ভানুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এদিকে এরমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে ভানুর ছেলে ও ভাইপো। তাঁর ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ। তবে ভাইপো নাবালক হওয়ার কারণে তার নাম প্রকাশ্যে আনেনি পুলিশ।

পুলিশ ইতিমধ্যেই দাবি করেছে, বিস্ফোরণে উড়ে যাওয়া ভানুর কারখানাটি নাকি বেআইনি ছিল। কিন্তু এক-দু বছর নয়, গত ৩০ বছর ধরেই নাকি এই বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে। বাজি ছিল তার ধ্যানজ্ঞান। রংমশাল, তুবড়ি, ছুঁচোবাজি, রকেট, হাউই, গাছবোমা, সবই নাকি ভানুর হাতের কারসাজিতে কথা বলত।

৩ দশক আগে যখন ভানু প্রথম বাজির ব্যবসা শুরু করে, তখনও নাকি বিস্ফোরণ ঘটেছে একাধিকবার। এমনকী, ৫ বছর আগে বাড়ির ওই কারখানাতেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ভানুর ভাই এবং তাঁর স্ত্রীর। স্থানীয় সূত্রে জানা গেছে ১৯৯৫ সালে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঁচজনের। পরবর্তীতে আবারও বিস্ফোরণ হয়। কিন্তু বাজি বানানোর মোহ এমনই ছিল ভানুর যে, ব্যবসার সুবিধার্থে রাজনীতির আড়ালে আশ্রয় নেয় ভানু ওরফে কৃষ্ণপদ।

ভাগ ভানু ভাগ! বারবার বিস্ফোরণ, এগরার বাজির রাজা নাকি নিজেই হাউই


```