Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

লেদার কমপ্লেক্সে ম্যানহোলে পড়ে মৃত্যু ঠিকাকর্মীর, তিনঘণ্টা পর দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দুর্ঘটনা ঘটল লেদার কমপ্লেক্সে। ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বছর কুড়ির এক ঠিকাকর্মীর। তিনঘণ্টা পর উদ্ধার হল তাঁর নিথর দেহ। পুলিশ জানিয়েছে, ওই ঠিকাকর্মীর বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়। নাম সাইন গাজি।

লেদার কমপ্লেক্সে ম্যানহোলে পড়ে মৃত্যু ঠিকাকর্মীর, তিনঘণ্টা পর দেহ উদ্ধার

শেষ আপডেট: 5 February 2021 09:44

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দুর্ঘটনা ঘটল লেদার কমপ্লেক্সে। ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বছর কুড়ির এক ঠিকাকর্মীর। তিনঘণ্টা পর উদ্ধার হল তাঁর নিথর দেহ। পুলিশ জানিয়েছে, ওই ঠিকাকর্মীর বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়। নাম সাইন গাজি। তিনি এখানে ম্যানহোল রঙের কাজ করতে এসছিলেন। কমপ্লেক্সের ৩ নম্বর গেটের কাছে ম্যানহোল রঙের কাজ চলছে, সেখানে তিনি ঠিকাকর্মী হিসাবে কাজ করছিলেন। দমকলের স্টেশন অফিসার জালালুদ্দিন মোল্লা জানান, লেদার কমপ্লেক্সের সিএমসিতে একটি আবাসন তৈরির কাজ চলছে। সেই আবাসনেরই হাইড্রেন তৈরির হচ্ছে। সেখানে তিন ঠিকাকর্মী রঙের কাজ করতে এসছিলেন। তাঁরা আচমকাই ম্যানহোলে পড়ে যান। কিন্তু দুজনকে উদ্ধার করতে পারলেও একজন অনেকটা পিছনে থাকায়, তিনি ম্যানহোলে তলিয়ে যান। তিনঘণ্টা চেষ্টা চালানোর পর জিসিপি দিয়ে মাটি খুঁড়ে ওই যুবককের লাশ ম্যানহোলের পাইপ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ঠিকাকর্মীদের কারও কাছে সেফটিবেল্ট পাওয়া যাননি। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়দের কথায়, দু'জন সহযোগীর সঙ্গে ম্যানহোলের রঙের কাজ করছিলেন ওই যুবক। ম্যানহোল থেকে উঠে আসা বিকট দুর্গন্ধ ও গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনজনেই। অচৈতন্য অবস্থাতেই তাঁরা আচমকায় ম্যানহোলে পড়ে যান। এরপর লেদার কমপ্লেক্স থানা ও দমকলে খবর দেওয়া হয়। আজ সকাল সাড়ে ১০ নাগাদ ঘটনাটি ঘটে। এরপর পুলিশ ও দমকলের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ম্যানহোলের সঙ্গে যুক্ত ড্রেনের পাইপ কেটে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজন নাসিংহোমে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশংকাজনক।

```