Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বিষ্ণুপুরের তন্ময় তৃণমূলে ফিরেই অর্চিতার পাশে, বললেন ‘বড় খেলা হবে’

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এই তো চার মাস আগের কথা। বিষ্ণুপুরের (Bishnupur) মাটি তখন দু’জনের লড়াই তপ্ত। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তন্ময় ঘোষ (Tanmay Ghosh) লড়ছেন গেরুয়া শিবিরের হয়ে। আর দিদির প্রার্থী যুবনেত্রী অর্চিতা বিদ (Archita Bid)।

বিষ্ণুপুরের তন্ময় তৃণমূলে ফিরেই অর্চিতার পাশে, বললেন ‘বড় খেলা হবে’

শেষ আপডেট: 31 August 2021 16:26

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এই তো চার মাস আগের কথা। বিষ্ণুপুরের (Bishnupur) মাটি তখন দু’জনের লড়াই তপ্ত। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তন্ময় ঘোষ (Tanmay Ghosh) লড়ছেন গেরুয়া শিবিরের হয়ে। আর দিদির প্রার্থী যুবনেত্রী অর্চিতা বিদ (Archita Bid)। বিধানসভা ভোট হল। ২ মে যখন ফল বের হল দেখা গেল সারা বাংলায় তৃণমূল ২১৩ আসন জিতলেও বিষ্ণুপুরে পদ্ম ফুটেছে। কুপোকাত তৃণমূল। অর্চিতাকে হারিয়ে বিধায়ক হলেন তন্ময়। আরও পড়ুনঃ লাল ঝান্ডা উঠে যাচ্ছে, মুছে যাচ্ছে কাস্তে-হাতুড়ি, পতাকা বদলের পথে বামদল চার মাস কাটতে না কাটতেই মন গলেছে তন্ময়ের। বিজেপি ছেড়ে গতকালই যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপর মঙ্গলবারের বার বেলায় তন্ময় সটান চলে গেলেন বিষ্ণুপুর পুরসভায়। অর্চিতা ভোটে হারলেও দিদি তাঁকে বিষ্ণুপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান করেছেন। এদিন পুরসভাতে গিয়েই চার মাস আগের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দেখা করলেন তন্ময়। পাশাপাশি বসে চা খেলেন। আর বললেন, এবার খেলা হবে। অনেক বড় খেলা বাকি। প্রসঙ্গত, অর্চিতা যখন বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভানেত্রী তখন তন্ময় ছিলেন বিষ্ণুপুরের টাউন সভাপতি। ফলে দু’জনের বোঝাপড়া আগে থেকেই ছিল বলে জানিয়েছেন অর্চিতা। স্পষ্ট করেই বলেছেন, দল যখন তন্ময়কে ফিরিয়ে নিয়েছে তখন তাঁর স্বাগত জানাতে কোনও কুন্ঠা নেই। তন্ময়ও জানিয়েছেন, যা হয়ে গিয়েছে তা নিয়ে ভাবতে চান না। এখন তাঁর একটাই লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে যাওয়া। তন্ময় এও বলেছেন, আগামী দিনে অনেক বড় লড়াই। সেই লড়াই ঐক্যবদ্ধ ভাবেই আমরা লড়ব। সব দেখে অনেকে বলছেন, এই জন্যই বলে রাজনীতি সম্ভাবনার শিল্প। এই ক’মাস আগেও যাঁরা এক অন্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, বহিরাগত বলেছেন, তোলাবাজ বলেছেন— তাঁরাই আবার এক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```