Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘কারচুপি করে চাকরি পাওয়া বিডিও’দের ধরতে পিএসসি ভবনে শুভেন্দু, হাতের মুঠোয় চিঠি

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: দুপুরে মুখ্যমন্ত্রীর দফতরের বিরুদ্ধে দেড়শো কোটি টাকা দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন। বিকেলে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গিয়েও নিয়োগ দুর্নীতি (PSC Recruitment Scam) নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার

‘কারচুপি করে চাকরি পাওয়া বিডিও’দের ধরতে পিএসসি ভবনে শুভেন্দু, হাতের মুঠোয় চিঠি

শেষ আপডেট: 28 July 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: দুপুরে মুখ্যমন্ত্রীর দফতরের বিরুদ্ধে দেড়শো কোটি টাকা দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন। বিকেলে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গিয়েও নিয়োগ দুর্নীতি (PSC Recruitment Scam) নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তাঁর অভিযোগ, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (PSC) অধীনে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডব্লউবিসিএস (WBCS) পরীক্ষার নিয়োগে বিস্তর দুর্নীতি হয়েছে। দুর্নীতির মাধ্যমে অনেকে বিডিও-র (BDO) চাকরি পেয়েছেন। সেই বিডিও-রাই এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলকে কারচুপিতে সাহায্য করেছিলেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর কথায়, “সকলে দুর্নীতি করেছে এটা বলব না। তবে পিএসসিতে হিউজ কোরপশন হয়েছে। পঞ্চায়েতেতে এরাই বিডিও ছিল।” পিএসসির ‘দুর্নীতির বহর’ বোঝাতে নন্দীগ্রামের বিধায়কের দাবি,  “পিএসসির স্টাফরাই বলছেন, অনেক সরকার দেখেছি। কিন্তু পিএসসিতে কেউ চিরকুট পাঠাতো না। এরা সেটাও পাঠায়!”

পিএসসি-র দুর্নীতি ধরতে এদিন আরটিআই অ্যাক্টে  (RTI Act) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ডব্লউবিসিএস পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য লিখিত আকারে জানতে চেয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ২০১৫ সাল থেকে ২০১৮, এই চার বছরে ডব্লউবিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রত্যেক বছরের মোট আবেদনকারীর সংখ্যা, তাঁদের মধ্যে কতজন পরীক্ষায় বসেছিলেন, মূল পরীক্ষায় কাদের ডাকা হয়েছিল, তাঁদের প্রাপ্ত নম্বর এবং কাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল, ইন্টারভিউ সহ পরীক্ষার্থীদের মোট পূর্ণাঙ্গ নম্বর এবং চাকরি প্রাপকদের তালিকা চেয়ে আরটিআই করেছি।

যদি সরকার তথ্য না দেয়? সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, “দিতে বাধ্য, না দিলে যেখানে যাওয়ার সেখানে যাব। আজ শুরুটা করে গেলাম।” এদিন পিএসসি ভবনে ঢোকার সময় রক্ষীদের বাধার মুখে পড়েন শুভেন্দু। পরে পুলিশ এবং প্রশাসনের একাংশ কর্তার বিরুদ্ধে দলদাসে পরিণত হওয়ার অভিযোগ এনে তিনি বলেন, এমন শিষ্টাচার আগের আমলেও ছিল না। ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে ভাল ডিউটি করার জন্য গত পরশু আলিপুর বডিগার্ড লাইনে পুলিশের মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে।

আরও পড়ুন: নজরে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, স্বাস্থ্য ভবনের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের


```