Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অনুকূল ঠাকুরকে পরমাত্মা ঘোষণার আবেদন, মামলা খারিজ করে জরিমানা সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ধর্মগুরু অনুকূল ঠাকুরকে (Anukul Thakur) ‘পরমাত্মা’ হিসাবে ঘোষণা করার আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। সোমবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচার

অনুকূল ঠাকুরকে পরমাত্মা ঘোষণার আবেদন, মামলা খারিজ করে জরিমানা সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 5 December 2022 11:16

দ্য ওয়াল ব্যুরো: সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ধর্মগুরু অনুকূল ঠাকুরকে (Anukul Thakur) ‘পরমাত্মা’ হিসাবে ঘোষণা করার আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। সোমবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত বেঞ্চ বলে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। জনস্বার্থ মামলার মাধ্যমে এই ধরনের আবেদন জানানো যায় না। সেই কারণে আবেদনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি শাহ তাঁর রায় ঘোষণার সময়ে বলেন, “আমরা এই লেকচার শুনতে আসিনি। আমরা ধর্মনিরপেক্ষ দেশ। জনস্বার্থ মামলার যথার্থতার কথা মাথায় রাখতে হবে।”

সুপ্রিম কোর্টে এই মামলাটি করেছিলেন উপেন্দ্রনাথ দলই। সর্বোচ্চ আদালত এদিন তাদের রায়ে জানিয়েছে, আবেদনকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তাঁর ভগবান হিসাবে মানতেই পারেন। তাতে কোনও বাধা নেই। কিন্তু তিনি তা আর কারও উপরে চাপিয়ে দিতে পারেন না।

বাংলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রচুর শিষ্য তথা ভক্ত রয়েছেন। যাঁরা বেশিরভাগই প্রতিদিন তাঁর নাম জপ করেন। ঝাড়খণ্ডের দেওঘরে বিশাল আশ্রম রয়েছে অনুকূল ঠাকুরের। প্রসঙ্গত, অনুকূল চন্দ্রের জন্ম ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর অধুনা বাংলাদেশের পাবনায়। তাঁর আদি নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী। সৎসঙ্গ নামে আধ্যাত্মিক প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। ১৯৬৯ সালে ঝাড়খণ্ডের দেওঘরে মারা যান তিনি। দেশ-বিদেশে ছড়িয়ে আছেন তাঁর ভক্তেরা।

আতঙ্কিত উপত্যকা, কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের ৫৬ জনের নাম প্রকাশ করে হত্যার হুমকি


```