Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হিঙ্গলগঞ্জে উলটপুরাণ: তৃণমূলেরই ছাত্র সংসদ ভরসা দুঃস্থদের

দ্য ওয়াল ব্যুরো , উত্তর ২৪ পরগনা : বিপুল অঙ্কের টাকার বিনিময়ে রাজ্যের কলেজ গুলিতে ছাত্রভর্তি রুখতে নাকাল হচ্ছে গোটা প্রশাসন। অভিযোগের তির যাদের দিকে, নিজের দলের কব্জায় থাকা সেই ছাত্রসংসদগুলিকে বাগে আনতে রীতিমতো  হিমশিম খাচ্ছেন স্বয়ং মুখ্যমন

হিঙ্গলগঞ্জে উলটপুরাণ: তৃণমূলেরই ছাত্র সংসদ ভরসা দুঃস্থদের

শেষ আপডেট: 2 July 2018 16:27

দ্য ওয়াল ব্যুরো , উত্তর ২৪ পরগনা : বিপুল অঙ্কের টাকার বিনিময়ে রাজ্যের কলেজ গুলিতে ছাত্রভর্তি রুখতে নাকাল হচ্ছে গোটা প্রশাসন। অভিযোগের তির যাদের দিকে, নিজের দলের কব্জায় থাকা সেই ছাত্রসংসদগুলিকে বাগে আনতে রীতিমতো  হিমশিম খাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। সেই রাজ্যেই অন্য ছবি হিঙ্গলগঞ্জ কলেজে। নিজেরাই টাকা দিয়ে আর্থিক ভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ করে দিচ্ছে এখানকার ছাত্র সংসদ।প্রয়োজনে কৌটো নিযে পৌঁছে যাচ্ছেন শিক্ষকদের কাছেও। সুন্দরবনের একেবারেব প্রত্যন্ত এলাকায় হিঙ্গলগঞ্জ মহা বিদ্যালয়ের ছাত্র সংসদও টিএমসিপির দখলেই।গতবছর এই কলেজে এগারোশোর বেশি ছাত্র ছাত্রী ভর্তি হয়েছিলেন। এ বারে এখনও পর্যন্ত সাতশোর উপর ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। পাস কোর্সে ভর্তি ফি সতেরোশো কুড়ি টাকা। অনার্সে আঠারশো সত্তর টাকা । হিঙ্গলগঞ্জের সামশেরনগর, হেমনগর, সন্দেশখালি এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও ছাত্রছাত্রীরা পড়তে আসেন এই কলেজে। এঁদের অধিকাংশ মেধাবী হলেও দুঃস্থ পরিবারের সন্তান। কারও বাবা জমিতে কাজ করেন। কেউ ইট ভাটার শ্রমিক।  জঙ্গল থেকে আনা মধু ও কাঠের উপর নির্ভর করে কোনও কোনও পরিবারের সংসারের চাকা সচল থাকে। তাই ওই টাকাটা জোগাড় করাও অনেকের কাছেই কষ্টসাধ্য। তাঁদের কথা মাথায রেখেই পাশে দাঁড়ানোর ভাবনা কলেজের ছাত্র সংসদের। এরই মধ্যে দুজন ছাত্রী ছাত্র সংসদের বাড়ানো হাত ধরে কলেজে ভর্তি হযেছে। আগামী দিনেও প্রযোজনে অনেকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিযেছে তাঁরা। https://www.youtube.com/watch?v=c0k-NYJ41qg  

```