Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোর আগে দোকান খোলায় বিধিনিষেধ চান না বর্ধমানের ব্যবসায়ীরা, স্মারকলিপি দিলেন জেলাশাসককে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লকডাউন হলে লকডাউন মানবেন। কিন্তু আর সামনের দু’মাসে দোকান খোলার জন্য কোনও বিধি নিষেধ আরোপ করা যাবে না। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর কাছে এমনই আবেদন রাখলেন বর্ধমান শহরের ব্যবসায়ী সংগঠনের সদস্যর

পুজোর আগে দোকান খোলায় বিধিনিষেধ চান না বর্ধমানের ব্যবসায়ীরা, স্মারকলিপি দিলেন জেলাশাসককে

শেষ আপডেট: 25 August 2020 12:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লকডাউন হলে লকডাউন মানবেন। কিন্তু আর সামনের দু’মাসে দোকান খোলার জন্য কোনও বিধি নিষেধ আরোপ করা যাবে না। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর কাছে এমনই আবেদন রাখলেন বর্ধমান শহরের ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। বর্ধমান শহর তো বটেই, গোটা জেলায় কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই সংক্রমণের রাশ টানতে কখনও লকডাউন তো আবার কখনও বর্ধমান শহর ও শহরতলির দোকানপাট খোলার সময়সীমা বেঁধে দিচ্ছে প্রশাসন। এদিন ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে আবেদনে বলা হয় সামনের সেপ্টেম্বর ও অক্টোবর পুজোর মাস। এই দু'মাসে ব্যবসা ভালো হয়। ব্যবসায়ীরা পুজোর মাসের জন্য অপেক্ষা করে থাকেন। সুতরাং এই দু'মাস একেবারে স্বাভাবিক নিয়মে দোকান খুলতে দেওয়া হোক। কোভিডের জন্য ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। টানা তিন মাস ধরে লকডাউনের জন্য সব ধরনের ব্যবসা মার খেয়েছে। তারপর দীর্ঘ ছ'মাস ট্রেন চলাচল বন্ধ। বাসও ঠিক মতো চলছে না। বর্ধমান শহরের দোকানপাট খুললেও সেই হারে কেনাকাটার লোকজন নেই। আবার অন্যদিকে বর্ধমান শহরে কোভিডে আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়ে যাওয়ায় শহরে লকডাউনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। আর এখন শহরের দোকানপাট খোলা বন্ধ রাখার জন্য নতুন বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী বলেন, ‘‘লকডাউনের জন্য এবার চৈত্র সংক্রান্তিতে সেলের বাজার হয়নি। ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সারা বছরের মধ্যে পুজোর মাসে কেনাকাটা ভালো হয়। ব্যবসায়ীদের আয়ও বাড়ে। সুতরাং সামনের দু'মাস সেপ্টেম্বর ও অক্টোবর মাস একেবারে স্বাভাবিক নিয়মে দোকান খুলতে দেওয়া হোক। না হলে ব্যবসায়ীরা চরম বিপদে পড়বে। এমনিতেই ছ'মাস ধরে ব্যবসা বাণিজ্য সবই প্রায় বন্ধ। ব্যবসায়ীদের পাশাপাশি দোকান কর্মচারীরা ও তাদের পরিবার সবাই খুব কষ্টের মধ্যে আছে। সবদিক বিবেচনা করে দু'মাস দোকান পাট সব খোলা রাখতে হবে। তাহলে খানিকটা হলেও মন্দা বা অভাব অনটন কাটবে।’’ জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু হয়েছে। পুজোর আগে দোকান বন্ধ না রেখে কী ভাবে ভিড় এড়ানো সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে।

```