Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা শঙ্কায় ভোগ বিতরণ বন্ধ হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : করোনা আতঙ্কে ভোগ বিতরণ বন্ধ হয়ে গেল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও। মঙ্গলবারই এ বিষয়ে নোটিস দেওয়া হল। বলা হয়েছে ১৮ মার্চ থেকে অর্নিদিষ্টকালের জন্য সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ, ভোগ খাওয়া ও ভোগ রান্না বন্ধ রা

করোনা শঙ্কায় ভোগ বিতরণ বন্ধ হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও

শেষ আপডেট: 17 March 2020 06:47

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : করোনা আতঙ্কে ভোগ বিতরণ বন্ধ হয়ে গেল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও। মঙ্গলবারই এ বিষয়ে নোটিস দেওয়া হল। বলা হয়েছে ১৮ মার্চ থেকে অর্নিদিষ্টকালের জন্য সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ, ভোগ খাওয়া ও ভোগ রান্না বন্ধ রাখা হচ্ছে। শুধু দেবীকে উৎসর্গ করার জন্য প্রতিদিনের ভোগ রান্না করা হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ মেনে ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন মায়ের যে ভোগ রান্না হয় শুধু সেটাই চালু থাকবে। মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে মন্দির চত্বরে যাতে কোনভাবেই ভিড় না হয়, পুরোহিত ও  কর্তব্যরত পুলিশ কর্মীদের তা খেয়াল রাখতে বলা হয়েছে। দামোদর নদের ধারে বাহির সর্বমঙ্গলা অঞ্চলে বসবাস করা চুনুরিদের কাছ থেকে পাওয়া কষ্টিপাথরের অষ্টাদশভুজা এই দেবী মূর্তি বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী। ১৭৪০ সালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ সর্বমঙ্গলা মূর্তি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মন্দির নির্মাণ করেন মহতাব চাঁদ। এত বছরের ইতিহাসে এই ঐতিহ্যশালী মন্দিরের ভোগ রান্না বা বিতরণ কোনদিনই বন্ধ হয়নি বলে জানালেন সঞ্জয়বাবু। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কে তাঁরা কোনও ঝুঁকি নিতে চান না বলেই ভোগ ঘরের রান্না বন্ধ হল সর্বমঙ্গলা মন্দিরে। সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ জানান করোনা আশঙ্কায় ভোগ বিতরণ বন্ধ রাখা হচ্ছে সেখানেও। এমন কী ভিড় এড়াতে মন্দিরে সন্ধ্যা আরতি দেখার বন্দোবস্তও আপাতত স্থগিত করা হয়েছে।

```