Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফ্রি ফায়ার গেমের পাসওয়ার্ড আনতে গিয়ে নিখোঁজ মোবাইল আসক্ত কিশোর, পরে মিলল দেহ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মোবাইল গেমে আসক্ত এক কিশোরের দেহ মিলল নদীর পাড় থেকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হল শক্তিগড় থানার করন্দা গ্রামে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার  দুপুরে তার দেহ উদ্ধার হয় গ্রামের কা

ফ্রি ফায়ার গেমের পাসওয়ার্ড আনতে গিয়ে নিখোঁজ মোবাইল আসক্ত কিশোর, পরে মিলল দেহ

শেষ আপডেট: 28 May 2020 15:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মোবাইল গেমে আসক্ত এক কিশোরের দেহ মিলল নদীর পাড় থেকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হল শক্তিগড় থানার করন্দা গ্রামে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার  দুপুরে তার দেহ উদ্ধার হয় গ্রামের কানা নদীর পাড় থেকে। করন্দা গ্রামের বাসিন্দা মৃত কিশোর শুভ মণ্ডল (১৫)। ভৈটা হরিদাস কর বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্র দাদু দিদিমার সঙ্গে থাকত। তার বাবা বেঙ্গালুরুতে রঙ মিস্ত্রির কাজ করেন। মা সেখানেই পরিচারিকার কাজ করেন। তাঁর দাদু-দিদা জানান,  লকডাউনে স্কুল বন্ধ থাকায় সারাদিনই মোবাইল ফোনে গেম খেলত সে। খাওয়া ঘুম ভুলে দিনরাত মোবাইল ফোন নিয়ে পড়ে থাকত। ওই কিশোরের বন্ধুরা জানায়, মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলত সে। কিন্তু কয়েক দিন ধরে সেই গেম হ্যাক হয়ে যাওয়ায় খেলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিল। অভিযোগ, খড়গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোর নাকি তাকে এই গেমের পাসওয়ার্ড জোগাড় করে দেওয়ার প্রলোভন দেখায়। তাকে ডেকেও পাঠায়। গত ১৭ মে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর  হদিস মেলেনি তার। খবর পেয়ে বাড়ি আসেন তাঁর বাবা নির্মল মণ্ডল ও মা সাগরিকা মণ্ডল। থানায় ডায়েরি করা হয়। এরপরেই পুলিশ খড়গ্রামের ওই কিশোর-সহ দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি শুভর খোঁজে তল্লাশি চলতে থাকে গোটা এলাকায়। পাড়ার লোকজন বাঁকা নদী সহ নানা জায়গায় খোঁজ শুরু করেন। তল্লাশি চালায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনও। বৃহস্পতিবার দুপুরে করন্দা গ্রামে কানা নদীর পাড় থেকে তার দেহ মেলে। পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে তাঁকে সনাক্ত করেন পরিবারের লোক। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের লোক। গ্রামের লোকেরাও হতবাক। এক তরতাজা কিশোরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান  জানান, গোটা বিষয়টা নিয়ে তদন্ত চলছে। খুনের মোটিফ সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্ত দরকার।

```