Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নেশার টাকা না পেয়ে ঠাকুরমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগে নাতি গ্রেফতার বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নেশার টাকা না পেয়ে ৮৫ বছরের বৃদ্ধা ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মৃতার নাম বীণাপানি পালধি। পূর্ব বর্ধমানের  মাধবডিহি থানার বড়বৈনানে তাঁর বাড়ি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

নেশার টাকা না পেয়ে ঠাকুরমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগে নাতি গ্রেফতার বর্ধমানে

শেষ আপডেট: 25 August 2020 13:14

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নেশার টাকা না পেয়ে ৮৫ বছরের বৃদ্ধা ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মৃতার নাম বীণাপানি পালধি। পূর্ব বর্ধমানের  মাধবডিহি থানার বড়বৈনানে তাঁর বাড়ি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আশিস পালধি। সোমবার রাতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে দিয়ে ঘটনার পুননির্মাণ করিয়েছে পুলিস। খুনে ব্যবহৃত বাঁশের লাঠিটিও বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। ৭ সেপ্টেম্বর পর্যন্ত ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। পুলিশ জানিয়েছে, স্বামী মারা যাওয়ার পর ছোট ছেলে সত্যনারায়ণ পালধির বাড়িতে থাকতেন বীণাপানি দেবী। বছর দু’য়েক আগে সত্যনারায়ণবাবুর ছেলে আশিস বিহারের একটি হিমঘরে মেকানিকের কাজ করতে যায়। সেখানে গিয়েই সে নেশায় আসক্ত হয়ে পড়ে। বছর খানেক আগে সে বাড়ি ফিরে আসে। নেশার টাকার জন্য সে হামেশাই বাবা-মাকে চাপ দিত। মাস পাঁচেক আগে নেশার টাকা না পেয়ে নিজের মাকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে বাবার কাছে দু’শো টাকা চায় আশিস। বাবা না দেওয়ায় সে মায়ের কাছে টাকা চায়। মাও তাকে টাকা দেননি। এরপর সে ঠাকুমার কাছে টাকা চায়। ঠাকুরমাও টাকা না দেওয়ায় সে বাঁশের লাঠি দিয়ে ওই বৃদ্ধাকে প্রচণ্ড মারধর করে। মারধরে সংজ্ঞা হারান বীনাপানি দেবী। তাঁকে মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করে দেওয়া হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই আশিসের জ্যাঠা সদানন্দ পালধি পুলিসে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

```