Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মেয়ের বিয়ের জাঁকজমকেও গাছকে ভুললেন না বেগুট গ্রামের কৃষকরত্ন

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাছ তাঁর ভালবাসার জিনিস। আন্তরিকভাবে বিশ্বাস করেন সুন্দর পৃথিবীর অন্যতম শর্তই হল গাছ। বিজ্ঞানভিত্তিক কৃষি-কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষকরত্ন পুরস্কারও পেয়েছেন বেগুট গ্রামের উজ্জল দে। এ বার নিজের মেয়ের বি

মেয়ের বিয়ের জাঁকজমকেও গাছকে ভুললেন না বেগুট গ্রামের কৃষকরত্ন

শেষ আপডেট: 12 February 2020 10:07

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাছ তাঁর ভালবাসার জিনিস। আন্তরিকভাবে বিশ্বাস করেন সুন্দর পৃথিবীর অন্যতম শর্তই হল গাছ। বিজ্ঞানভিত্তিক কৃষি-কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষকরত্ন পুরস্কারও পেয়েছেন বেগুট গ্রামের উজ্জল দে। এ বার নিজের মেয়ের বিয়েতেও সেই বিশ্বাসেরই নজির রাখলেন উজ্জ্বলবাবু। আমন্ত্রিত অতিথিদের প্রত্যেকের হাতে তুলে দিলেন গাছের চারা। বেগুট গ্রামের সবাই জানেন গাছ অন্ত প্রাণ উজ্জ্বলবাবু। গাছকে ঘিরেই বেঁচে থাকার রসদ সংগ্রহ করেন তিনি। নিজের বাড়ির পুকুরের ধারে বসিয়েছেন কয়েকশো মেহগনি ও সেগুন গাছ। উজ্জ্বলবাবুর মেয়ে অনন্যার বিয়ে ছিল মঙ্গলবার। পাত্র শান্তনু বিজ্ঞান গবেষক। রীতি মেনে আচার অনুষ্ঠানের সবই পালন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানে। এছাড়াও ছিল অভিনব উদ্যোগ। উপস্থিত প্রত্যেকের হাতে তুলে দেওয়া হল একটি করে গাছের চারা। এর মধ্যে রয়েছে এক হাজারেরও বেশি কাঁঠাল গাছ। বাকি চাঁপা ফুল, টগর ফুলের গাছ। উজ্জ্বলবাবু বলেন, “প্রত্যেকের মনে গাছের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে চাই আমি। গাছ যেমন পরিবেশকে নির্মল রাখে, সুন্দর রাখে, তেমনি আমার কন্যার জীবন সুন্দর আর নির্মল হোক, এই আশা রাখি।” রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ‘গাছ মাস্টার’ অরূপ চৌধুরীও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তিনি আবার সম্পর্কে কনে অনন্যার মামা।

```