Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত মা, স্বস্তি উত্তরবঙ্গ মেডিক্যালে

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: করোনা আক্রান্ত এক মহিলা সুস্থ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বস্তির শ্বাস ফেললেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকরা। নকশালবাড়ি ব্লকের অটল চা বাগানের শ্রমিক বস্তির বাসিন্দা ওই প্রসূতির দেহ

সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত মা, স্বস্তি উত্তরবঙ্গ মেডিক্যালে

শেষ আপডেট: 26 May 2020 16:43

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: করোনা আক্রান্ত এক মহিলা সুস্থ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বস্তির শ্বাস ফেললেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকরা। নকশালবাড়ি ব্লকের অটল চা বাগানের শ্রমিক বস্তির বাসিন্দা ওই প্রসূতির দেহে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর পরিজনরা। উদ্বেগ ছড়িয়েছিল ডাক্তারদের মধ্যেও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের স্ত্রী রোগ বিশেষজ্ঞরা প্রসব করান করোনা আক্রান্ত ওই মহিলার। রাজ্য সরকার গাইডলাইনে মেনেই প্রসূতিকে ভর্তি করানো হয় এবং পিপিই কিট পরে প্রসব করান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘‘এই প্রথম কোনও করোনা আক্রান্ত প্রসূতিকে এখানে প্রসব করানো হল। একটি বিশেষ দল এই কাজটি করেছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ। এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মা ও সন্তানের প্রয়োজনমাফিক পরিচর্যা করবে। করোনার মতো রোগে আক্রান্ত মহিলার সুস্থ সন্তান প্রসব করানো আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সেই চ্যালেঞ্জকে সফল করেছেন।’’ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে করোনার পরিস্থিতিতে গাইনি আইসোলেশন ওয়ার্ড করা হয়। যাতে করোনার উপসর্গ নিয়ে প্রসূতি মায়েরা এলে তাঁদের আলাদা রেখে নজরদারি চালানো যায় ও প্রসব করানো যায়। হাসপাতাল সুপার ডা: কৌশিক সমাজদার বলেন, ‘‘এটা করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাহস যোগাবে আমাদের। সদ্যোজাতকে নজরদারিতে রাখা হয়েছে এবং এই মুহূর্তে শিশুটিকে তার মায়ের কাছে দেওয়া হবে না বলেই ঠিক হয়েছে।’’ এবার নবজাতকের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। চিকিৎসক দল ও স্বাস্থ্যকর্মীদের সবাইকে ধন্যবাদ জানান হাসপাতালের সুপার।

```