Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে ফোন মুখ্যমন্ত্রীর, বন দফতরের করা কেস তুলে নেওয়ার আশ্বাস

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বিরুদ্ধে বন দফতরের দায়ের হওয়া কেস তুলে নেওয়া হবে।  আশ্বাস দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে তিনি বলেন, ‘‘স্বপ্না খুব ভাল মেয়ে। রাজবংশী মেয়ে। বাংলার গর্ব। আমি ও

সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে ফোন মুখ্যমন্ত্রীর, বন দফতরের করা কেস তুলে নেওয়ার আশ্বাস

শেষ আপডেট: 16 July 2020 13:54

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বিরুদ্ধে বন দফতরের দায়ের হওয়া কেস তুলে নেওয়া হবে।  আশ্বাস দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে তিনি বলেন, ‘‘স্বপ্না খুব ভাল মেয়ে। রাজবংশী মেয়ে। বাংলার গর্ব। আমি ওকে খুব ভালবাসি। বন দফতর ওর বিরুদ্ধে বেআইনি ভাবে কাঠ রাখার মামলা করেছে। আমি আগে জানতাম না। জানতে পেরেই আমি ওকে ফোন করি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি এ ব্যাপারে কোনও চিন্তা না করতে।’’ এ দিন বন দফতরের তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা কিছুই জানতে পারিনি। কাউকে কিছু না জানিয়েই স্বপ্নার বাড়িতে অভিযান হয়েছে। যে করেছে তাঁকে অন্য জায়গায় বদলির ব্যবস্থা হচ্ছে।’’ বাড়িতে বেআইনি কাঠ মজুতের অভিযোগে সোমবার সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালায় বন দফতর। জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ঢিং পাড়ায় নতুন বাড়ি তৈরি হচ্ছে স্বপ্নার। সেখানেই ওই দিন অভিযান চালায় বন দফতরের কর্মী আধিকারিকরা। বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানিয়েছিলেন, সোর্স মারফত তাঁরা খবর পান স্বপ্না বর্মনের বাড়িতে বেআইনি ভাবে কাঠ মজুত করা হয়েছে। গিয়ে দেখেন সেখানে কিছু কাঠ রয়েছে। সেই কাঠের বৈধ কাগজ দেখতে চাইলে স্বপ্নার পরিবার তা দেখাতে পারেনি বলে জানান ওই বন আধিকারিক। তাঁদের জানানো হয় এই কাঠগুলি তিস্তার বন্যায় ভেসে আসা। সেই মুহূর্তে কাঠের কাগজ তাঁরা দেখাতে না পারায় বৈধ কাগজ দেখানোর জন্য তাঁদের ৩০ দিনের নোটিস দেওয়া হয়। স্বপ্না বর্মন বা তাঁর পরিবারের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এই অভিযান চলাকালীন তাঁর বাড়িতে উপস্থিত পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান, প্রধান হেমব্রমও জানান বাড়িতে জ্বালানীর জন্য তিস্তায় ভেসে আসা কিছু কাঠ কিনেছিলেন স্বপ্না বর্মনের পরিবার। সেই খবর পেয়েই অভিযানে আসে বন দফতর। দেশের সোনাজয়ী অ্যাথলিটের বাড়িতে বন দফতরের এই অভিযানের ঘটনায় সাড়া পড়ে সর্বত্র। রাজবংশী উন্নয়ন বোর্ড ও ভাষা অ্যাকাডেমি ভাইস চেয়ারম্যান বংশীবদন বর্মনও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আশ্বাস দেওয়ায় স্বস্তি প্রকাশ করেন এই প্রাক্তন গ্রেটার নেতা।  

```