Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দরজা খুলছে বেলুরমঠের, ১০ ফেব্রুয়ারি থেকে পুজো দিতে পারবেন ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অবশেষে সাধারণ ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠের দরজা। ১০ ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের জন্য বেলুড় মঠ আবার খুলে দেওয়া হবে জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরান

দরজা খুলছে বেলুরমঠের, ১০ ফেব্রুয়ারি থেকে পুজো দিতে পারবেন ভক্তরা

শেষ আপডেট: 25 January 2021 16:31

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অবশেষে সাধারণ ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠের দরজা। ১০ ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের জন্য বেলুড় মঠ আবার খুলে দেওয়া হবে জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দজী মহারাজ এক সাংবাদিক সম্মেলন করে জানান, বেলুড় মঠ আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ৮:৩০ থেকে ১১:০০টা এবং বিকেল ৩:৩০ থেকে ৫:০০টা পর্যন্ত খোলা থাকবে সাধারণ ভক্তদের জন্যে। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান করা বা মহারাজকে প্রণাম এখন আগের মতোই বন্ধ থাকবে। পরবর্তী সময়ে বিচার-বিবেচনা করে সেগুলো ধীরে ধীরে চালু করা হবে। তিনি জানান, কোভিড বিধি মেনেই ভক্ত সাধারণকে ঢুকতে হবে। মাস্ক অবশ্যই পড়তে হবে। স্যানিটাইজেশন করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আপাতত এই ভাবেই বেলুড় মঠ পুনরায় খোলা হচ্ছে। করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বেশ কিছুদিন বেলুর মঠ বন্ধ থাকার পরে তা খুলে দেওয়া হয়েছিল দর্শকদের জন্য। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ফের তা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে মঠ। নতুন করে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত মঠের দরজা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। এমনকী দুর্গাপুজোতেও মঠের দরজা খোলেনি। দুর্গাপুজোয় বেলুর মঠে পুজো দেখতে যাওয়ার উন্মাদনা থাকে বাঙালিদের। বিশেষ করে কুমারী পুজোর দিনে তিল ধারণের জায়গা হয় না বেলুর মঠে। এবার মূল মন্দিরের পশ্চিমের দিকের বারান্দার পরিবর্তে মূল মন্দিরের ভেতরেই হয় পুজোর আয়োজন। পুজো দেখতে মঠের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মঠ কর্তৃপক্ষ। বদলে মঠের তরফে অনলাইনে পুজো দেখার ব্যবস্থা হয়।

```