
শেষ আপডেট: 22 May 2023 11:41
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, টাটার সঙ্গে যৌথভাবে এসএসকেএম হাসপাতাল ক্যানসার হাসপাতাল গড়বে। সোমবার সে ব্যাপারে সিলমোহর দিল মন্ত্রিসভা (SSKM and Tata will collaborate to build cancer hospital)।
সেবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্যানসার চিকিৎসার জন্য ২৫ শতাংশ মানুষ এ রাজ্য থেকে মুম্বইয়ের হাসপাতালে যান। তা যাতে আর করতে না হয়, সেই কারণেই এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
সেই সময় থেকেই টাটার সঙ্গে কথা চালাচ্ছিল রাজ্য সরকার। অবশেষে সেটা নির্ধারিত হয়েছে। সেই সময়ে উত্তরবঙ্গেও দু’টি পৃথক ক্যানসার হাসপাতাল গড়ার কথা বলেছিলেন মমতা। যদিও সে ব্যাপারে এদিন স্পষ্ট কিছু জানা যায়নি।
রাজ্যে এমনিতে বেসরকারি ও সরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা হয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলে হাজরার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল। এবার দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আরও জোর দিতে চাইছে নবান্ন।
কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি এবার একসঙ্গে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়