Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Shyamnagar: হাতে মোবাইল, কানে হেডফোন, শ্যামনগরে রেললাইনে পড়ে যুবতীর দেহ! ধৃত প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: শ্যামনগর (Shyamnagar) স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হল এক যুবতীর মৃতদেহ। রেললাইনের ধারে ওই দেহ পড়েছিল বলে খবর। যুবতীর হাতে মোবাইল ফোন, কানে হেডফোনও ছিল অক্ষত। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর প্রেমিককে গ্রেফতার করেছ

Shyamnagar: হাতে মোবাইল, কানে হেডফোন, শ্যামনগরে রেললাইনে পড়ে যুবতীর দেহ! ধৃত প্রেমিক

শেষ আপডেট: 23 March 2022 06:49

দ্য ওয়াল ব্যুরো: শ্যামনগর (Shyamnagar) স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হল এক যুবতীর মৃতদেহ। রেললাইনের ধারে ওই দেহ পড়েছিল বলে খবর। যুবতীর হাতে মোবাইল ফোন, কানে হেডফোনও ছিল অক্ষত। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

চোখের সামনে মাকে পুড়তে দেখেছে ৮ বছরের মেয়ে, 'বাঁচাও' আর্তি কেউ শোনেনি

ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ মাতৃপল্লীতে। মঙ্গলবার রাতে শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্যে থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম রিয়া মুখোপাধ্যায়, বয়স ২৬ বছর। তাঁর প্রেমিক অসীম হালদার ওরফে বুটুকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, রিয়ার মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছে দেয় অসীমই। সেই থেকেই বাড়ির লোকের সন্দেহ দৃঢ় হয়েছে। তাঁদের বক্তব্য, ট্রেনের ধাক্কায় যদি তাঁদের মেয়ের মৃত্যু হত তবে হাতের মোবাইল বা কানের হেডফোন ওভাবে একই অবস্থায় থাকত না। সেগুলি ছিটকে পড়ে যেত। মৃতের মা ও দিদি অভিযোগ করেছেন, তাঁদের মেয়েকে মেরে রেললাইনে ফেলে দিয়েছে অসীম ওরফে বুটু। তাঁর ফাঁসিদ দাবি জানিয়েছে মৃতের পরিবার। রাতেই জগদ্দল থানা ও নৈহাটি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে। তার ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ মৃতার প্রেমিক অসীম ওরফে বুটুকে গ্রেফতার করেছে।


```