Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অভিষেকের স্ত্রীকে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে, তারিখ পড়ল পুজোতেই

দ্য ওয়াল ব্যুরো: কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরেই হাজিরা দিতে হবে আদালতে। রুজিরার ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ করে দিল আদালত। এদিন শুনানির শেষে আদালত নির্দেশ দিয়ে

অভিষেকের স্ত্রীকে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে, তারিখ পড়ল পুজোতেই

শেষ আপডেট: 30 September 2021 12:20

দ্য ওয়াল ব্যুরো: কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরেই হাজিরা দিতে হবে আদালতে। রুজিরার ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ করে দিল আদালত। এদিন শুনানির শেষে আদালত নির্দেশ দিয়েছে, ইডির দায়ের করা মামলায় রুজিরাকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে। আগামী ১২ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমীর দিন রুজিরাকে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। মুম্বইয়ে ডাক্তারি কলেজের ৩০ জন ছাত্র করোনা পজিটিভ, তাঁদের মধ্যে দু'টি টিকা নিয়েছিলেন ২৮ জন এদিন কয়লা মামলায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ভার্চুয়াল হাজিরা দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। আদালত তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল। এদিন ইডি-র মামলার শুনানিতে রুজিরার আইনজীবী বলেন, সন্তানদের কলকাতায় রেখে তাঁর দিল্লি আসা সম্ভব নয়। তাই তিনি ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। তাঁকে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দেওয়া হোক। পাল্টা ইডি-র আইনজীবী বলেন, যেদিন প্রথম সমন দেওয়া হয়েছিল সেদিন রুজিরা দিল্লিতেই ছিলেন। তাও তিনি আদালতে আসেননি। শুধুমাত্র অজুহাত দেওয়ার জন্য বারবার তিনি বিভিন্ন কথা বলছেন। এদিন আদালতে রুজিরার বিরুদ্ধে পরোয়ানারও আবেদন করে ইডি। কিন্তু রুজিরার আইনজীবী আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১২ অক্টোবর রুজিরাকে হাজিরা দিতে হবে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডি দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন কয়লা মামলায়। সেই সময়েই রুজিরাকে জেরার জন্য ডেকেছিল ইডি। কিন্তু কোভিড পর্বে তিনি দুই শিশু সন্তানকে রেখে দিল্লিতে যেতে পারবেন না বলেন চিঠি লিখেছিলেন ইডিকে। এদিন আদালতে ইডি বলেছে, বার বার সমন পাঠানো হলেও রুজিরা হাজিরা দেননি। যদিও তাঁর আইনজীবী বলেছেন, রুজিরা এও বলেছিলেন, তদন্ত আধিকারিকরা যদি তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে তাঁরা তা করতে পারেন। এখানে বলে রাখা ভাল, একুশের ভোটের আগে সিবিআই অফিসাররা রুজিরার বাড়ি গিয়ে তাঁকে কয়লা মামলায় জিজ্ঞাসাবাদ করেছিলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```