Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জলপাইগুড়িতে উদ্ধার বিরল প্রজাতির রক্তপ্রবাল সাপ! লুকিয়েছিল খাটের তলায়

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মঙ্গলবার রাতে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল অতি বিরল (Rare species) রক্ত প্রবাল কুকরি সাপ (snake)। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জলপাইগুড়ির (Jalpaiguri) পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি এসে সাপটিকে উদ্ধার ক

জলপাইগুড়িতে উদ্ধার বিরল প্রজাতির রক্তপ্রবাল সাপ! লুকিয়েছিল খাটের তলায়

শেষ আপডেট: 28 September 2022 08:28

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মঙ্গলবার রাতে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল অতি বিরল (Rare species) রক্ত প্রবাল কুকরি সাপ (snake)। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জলপাইগুড়ির (Jalpaiguri) পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

জানা গেছে, মঙ্গলবার রাতে জলপাইগুড়ির সাধুপাড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি রাতে খেয়েদেয়ে ঘুমাতে যাচ্ছিলেন। সেইসময়েই আচমকা তাঁর চোখ যায় খাটের নিচে। দেখতে পান, একটি লাল রঙের সাপ খাটের তলায় বসে রয়েছে। এরপর তিনি নিজেই সাপটিকে ঘর থেকে বের করার চেষ্টা করেন। একটা ছোট্ট লাঠি দিয়ে খোঁচাতেই সাপটি ঘরের ভিতরে থাকা কাঠের ফাঁকে ঢুকে যায়।

সাপটিকে এভাবে বের করা সম্ভব নয় বুঝতে পেরে তাঁরা খবর দেন স্থানীয় পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিশ্বজিৎবাবু। তারপর ধীরে ধীরে সাপটিকে ঘরের বাইরে বের করে আনেন তিনি। এরপর একটি জারের ভিতর সাপটিকে ভরে নিয়ে চলে যান। পরে সেটিকে বাড়ির কাছে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

সপ্তমী, অষ্টমী ভিজবে কলকাতা, বাকি দুদিন কি স্বস্তি? কী বলছে হাওয়া অফিস


```