Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'টিফিনের সময় গায়ে হাত দিয়েছে স্যার!' ক্লাস থ্রি, ফোরের ছাত্রীদের শ্লীলতাহানি, ধৃত শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির (Sexual Harassments) অভিযোগ উঠল। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের গোয়ারিপাড়া মথুরাপুর এলাকায়। শনিবার সেখানকার একটি প্রাথমিক

'টিফিনের সময় গায়ে হাত দিয়েছে স্যার!' ক্লাস থ্রি, ফোরের ছাত্রীদের শ্লীলতাহানি, ধৃত শিক্ষক

শেষ আপডেট: 7 August 2022 08:11

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির (Sexual Harassments) অভিযোগ উঠল। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের গোয়ারিপাড়া মথুরাপুর এলাকায়। শনিবার সেখানকার একটি প্রাথমিক স্কুলের (Primary School Teacher) শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় যান পাঁচ ছাত্রীর অভিভাবকরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ছাত্রীদের বয়স খুবই কম। কেউ তৃতীয় শ্রেণীতে পড়ে, কেউ বা পড়ে চতুর্থ শ্রেণীতে। গত বৃহস্পতিবার তারা সকলেই স্কুলে গিয়েছিল। তখনই শিক্ষক তাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

বিষয়টি অভিভাবকরা শুক্রবারই স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের নাম পঙ্কজ কুমার বিশ্বাস।

ঠিক কী করেছে ওই শিক্ষক (nadia)?

তার বিরুদ্ধে অভিযোগ, স্কুলে টিফিনের সময় ছাত্রীদের সে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়েছে। ছাত্রীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। কিছুদিন আগে তৃতীয় শ্রেণীর ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকেও একই অভিযোগ পেয়েছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। তারপর অভিযুক্তকে তৃতীয় শ্রেণীর দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

অভিযুক্ত আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। তাকে রবিবার আদালতে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন: প্রতিবেশীর হাতে মুরগি খুন! বিচার চেয়ে মৃত পোষ্যকে নিয়েই থানায় মালিক


```