Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জাতীয় লজ্জা, ৩৪ নম্বর জাতীয় সড়কের ছবির পোস্টে লিখলেন  চিকিৎসক কুণাল সরকার

দ্য ওয়াল ব্যুরো:‌ ৩৪ নম্বর জাতীয় সড়কে (national highway) চিংড়ি চাষের (prawn farming) পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক (doctor) কুণাল সরকার। তিনি বুধবার সড়কের বেহাল দশা নিয়ে ছবি–সহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত ক

জাতীয় লজ্জা, ৩৪ নম্বর জাতীয় সড়কের ছবির পোস্টে লিখলেন  চিকিৎসক কুণাল সরকার

শেষ আপডেট: 29 September 2021 17:29

দ্য ওয়াল ব্যুরো:‌ ৩৪ নম্বর জাতীয় সড়কে (national highway) চিংড়ি চাষের (prawn farming) পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক (doctor) কুণাল সরকার। তিনি বুধবার সড়কের বেহাল দশা নিয়ে ছবি–সহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রধান ধমনী এই জাতীয় সড়ক। সমস্ত রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে যা এখন জাতীয় লজ্জা (national shame)। চিংড়ি চাষের জন্য খুবই উপযুক্ত।’‌   দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক।‌ যোগাযোগ এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে এই জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। রোজ কয়েক হাজার বড় গাড়ি চলাচল করছে। কিন্তু রাস্তাটি বেহাল। খানাখন্দে ভরা (potholes) রাস্তা দেখলে জাতীয় সড়ক বলে মনেও হবে না। রাস্তা জুড়ে অসংখ্য গর্ত। যা খুবই বিপজ্জনক বলে অভিযোগ বিভিন্ন গাড়ির চালকদের। বর্ষার মধ্যে অবস্থা আরও খারাপ হয়েছে। উল্লেখ্য, কলকাতা থেকে উত্তরবঙ্গ, এবং সেখান থেকে কলকাতায় রোজই প্রচুর পণ্য বোঝাই লরি যাতায়াত করে ওই সড়ক দিয়ে। জাতীয় সড়কের বেহাল দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাস্তাটি কেন্দ্র সরকারের অধীনে। এখানে রাজ্যের কিছু করার নেই। সূত্রের খবর, সড়কের বারাসাত থেকে কৃষ্ণনগরের দীর্ঘ ৮৪ কিমি অংশে রাস্তা সম্প্রসারণ নিয়ে কাজ আটকে বহু বছর ধরে। কয়েক দফা রাজ্যের সঙ্গে বৈঠক হয়েছে। দু’‌বার ঠিকাদার সংস্থা বদলে গিয়েছে। তাই মেরামতির কাজেও জটিলতা তৈরি হয়েছে।  

```