Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

রাস্তায় হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিল কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলের খ্রিস্টান পাড়ার বাসিন্দা পায়েল সিংহ নামক এক যুবতীর হারিয়ে যাওয়া টাকার ব্যাগ নিজস্ব উদ্যোগে ফিরিয়ে দিলেন কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ইনচার্জ অমরনাথ দাস। ২১ তারিখ সোমবার সংবাদমাধ্যমের সামনে ওই যুবতী জ

রাস্তায় হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিল কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ

শেষ আপডেট: 21 September 2020 18:10

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলের খ্রিস্টান পাড়ার বাসিন্দা পায়েল সিংহ নামক এক যুবতীর হারিয়ে যাওয়া টাকার ব্যাগ নিজস্ব উদ্যোগে ফিরিয়ে দিলেন কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ইনচার্জ অমরনাথ দাস। ২১ তারিখ সোমবার সংবাদমাধ্যমের সামনে ওই যুবতী জানান, আগেরদিন অর্থাৎ রবিবার মাইথন ড্যাম ঘুরতে যাওয়ার পথে তার হাত থেকে টাকার ব্যাগটি রাস্তার মধ্যে কোথাও পড়ে যায়। ব্যাগের মধ্যে ওই যুবতীর আধার কার্ড, কিছু কাগজপত্র ও নগদ ৪হাজার টাকা ছিলো। ওই যুবতী বলেন, "রোববার ব্যাগটি নিজের অজান্তেই হারিয়ে ফেলি আমি। পরের দিন সোমবার সকালে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ চৌকি থেকে ফোন আসে এবং আধার কার্ড ও ৪ হাজার টাকা সমেত আমার হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে আমার হাতে তুলে দেওয়া হয়।" এ বিষয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার অমরনাথ দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "গতকাল কল্যাণেশ্বরী অঞ্চলের কদভিটা মোডের মাথায় রাস্তার উপর একটি লেডিস মানিব্যাগ খুঁজে পাওয়া যায়। ব্যাগটি খুলে দেখা যায়, তার মধ্যে একটি আধার কার্ড ও কিছু নগদ টাকা রয়েছে। আধার কার্ডে পাওয়া নাম ঠিকানা অনুসারে খোঁজ নিয়ে জানতে পাওয়া যায় ওই যুবতীর বাড়ি আসানসোল সাউথ থানার অন্তর্গত খ্রিস্টান পাড়ায়।আমরা সাউথ থানার পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ করি। তাদেরই দেওয়া খবর অনুসারে ওই যুবতীর সন্ধান পাওয়া যায়। সোমবার কল্যাণেশ্বরী ফাঁড়ির তরফে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করে আজ তার হাতে তার হারিয়ে যাওয়া সামগ্রি সমেত ব্যাগটি তুলে দেওয়া হলো।"

```