বিপুল আগ্নেয়াস্ত্র সমেত রানিনগর থেকে ধৃত দুই অস্ত্র ব্যবসায়ী
দ্য ওয়াল ব্যুরো: প্রচুর সংখ্যায় আগ্নেয়াস্ত্র সমেত মুর্শিদাবাদের রানিনগর থেকে দু’জনকে গ্রেফতার করল রানিনগর থানার পুলিশ। ধৃতদের একজন আগ্নেয়াস্ত্রের ডিলার এবং অন্যজন অস্ত্র পাচারকারী বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগেই বিহ
শেষ আপডেট: 28 January 2020 09:23
দ্য ওয়াল ব্যুরো: প্রচুর সংখ্যায় আগ্নেয়াস্ত্র সমেত মুর্শিদাবাদের রানিনগর থেকে দু’জনকে গ্রেফতার করল রানিনগর থানার পুলিশ। ধৃতদের একজন আগ্নেয়াস্ত্রের ডিলার এবং অন্যজন অস্ত্র পাচারকারী বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগেই বিহারের মুঙ্গের থেকে তাদের কাছে অস্ত্র এসেছিল। তখন থেকেই ওই দুষ্কৃতীদের দিকে নজর ছিল পুলিশের। মুর্শিদাবাদের জেলা পুলিস সুপার অজিত সিং যাদব মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “সোমবার গভীর রাতে রানিনগর থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় গোধনপাড়া কালী মন্দির এলাকা থেকে রাকিবুল মণ্ডল ও পিন্টু শেখ নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দশটি ৭.৬৫ এমএম পিস্তল, আঠেরোটি ম্যাগাজিন ও আঠাশ রাউন্ড তাজা কার্তুজ। ধৃত রাকিবুল মণ্ডল আগ্নেয়াস্ত্রের ডিলার এবং পিন্টু শেখ পাচারকারী। তাদের দু’জনের বাড়িই ডোমকল থানা এলাকায়। আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।”

পুলিশ সূত্রে খবর, মাঝে মধ্যেই কালী মন্দির এলাকায় দুষ্কৃতীরা জড়ো হয়ে অস্ত্র কেনাবেচা করে বলে তাদের কাছে খবর ছিল। তাই পুলিশও জায়গাটির দিকে নজর রেখেছিল। কাল রাত দু’টো নাগাদ অস্ত্র ব্যবসায়ীরা ওই জায়গায় অস্ত্র নিয়ে আসতেই পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
ওই ব্যবসায়ীরা শুধু রানিনগর এলাকাতেই অস্ত্র কেনাবেচা করত না, বাংলাদেশেও অস্ত্র পাচার করত বলে পুলিশ জানতে পেরেছে। রানিনগর এলাকাটি বাংলাদেশ সীমান্তে বলে সেই সুবিধা তারা কাজে লাগাত। রাকিবুল মণ্ডল ও পিন্টু শেখের কাছ থেকে পুলিশ কত টাকা উদ্ধার করেছে, তার মধ্যে বাংলাদেশি টাকা ছিল কিনা এবং তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কিনা সে কথা জানা যায়নি। ওই দুই দুষ্কৃতীকে এখন নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় পুলিশ।
ধৃতদের মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হয়। তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।