Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আপ পূর্বা এক্সপ্রেসের চাকায় ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা, মশাগ্রামে দাঁড়িয়ে পড়ল ট্রেন

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শক্তিগড়ে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি। রেলগেট পেরোনোর সময় আপ পূর্বা এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা (Passengers panicked after seeing smoke coming from

আপ পূর্বা এক্সপ্রেসের চাকায় ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা, মশাগ্রামে দাঁড়িয়ে পড়ল ট্রেন

শেষ আপডেট: 11 May 2023 07:51

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শক্তিগড়ে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি। রেলগেট পেরোনোর সময় আপ পূর্বা এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা (Passengers panicked after seeing smoke coming from the wheels of Purba Express)। তড়িঘড়ি বর্ধমান-হাওড়া কর্ড শাখার মশাগ্রাম রেলস্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ১২৩৮১ আপ পূর্বা এক্সপ্রেস ট্রেনটিকে (train stopped at Masagram)।

শক্তিগড়ে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যহত হচ্ছে। অনেক ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিলও করা হয়েছে কিছু ট্রেন। এক মিনিটের জন্য পূর্বা এক্সপ্রেসকে স্টপেজ দেওয়া হয়েছিল। কিন্তু চাকা থেকে ধোঁয়া বের হতে থাকায় আধঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে মশাগ্রাম স্টেশনে। ধোঁয়া নিয়ন্ত্রণে আসার পর বর্ধমানের দিকে রওনা দেয় আপ পূর্বা এক্সপ্রেস। সকাল ৯ টা ২৮ মিনিটে পূর্বা থামে মশাগ্রাম স্টেশনে। রওনা দেয় ১০ টা নাগাদ।

রেলের আধিকারিকরা জানান, চাকার ব্রেক-শ্যু থেকে ধোঁয়া বের হচ্ছিল। তাতেই বিপত্তি। প্রত্যক্ষদর্শী মনোজ সাউ বলেন, “কালকেই একটা দুর্ঘটনা ঘটেছে। আজ ফের ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আধ ঘন্টার বেশি পূর্বা এক্সপ্রেস মশাগ্রাম স্টেশনে আটকে যায়।”

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হওয়ায় ট্রেন আটকে পড়ে। সব ঠিক করার পর গন্তব্যের দিকে রওনা দেয় আপ পূর্বা এক্সপ্রেস।”

শক্তিগড়ে দুর্ঘটনার জের, এখনও বিঘ্নিত হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল


```